বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৫:১৪

শেয়ার করুনঃ
কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর

জুমার নামাজের আগে দীনি কথা বলা ও শোনার মধ্যে ফায়দা রয়েছে। দীনি কথাবার্তা যে বলে তারও লাভ আর যে শোনে তারও লাভ। তবে বলনেওয়ালার ইখলাস ও মহব্বতের সঙ্গে বলা চাই এবং শ্রোতাদেরও আমলের নিয়তে শোনা চাই। হাদিস থেকে এ কথাই বুঝে আসে। বুখারির হাদিসে আছে, সমস্ত কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। যদি কাজটা ভালো হয় এবং বিশুদ্ধ নিয়তে করা হয় তাহলে সওয়াব ও উপকার পাওয়া যাবে, আর নিয়তের মধ্যে গরমিল থাকলে অর্থাৎ ইখলাস না থাকলে কাজটি ভালো হওয়া সত্ত্বেও কোনো ফায়দা হবে না, বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

 দীনের আলোচনা কত বড় নেক কাজ! কিন্তু এখানেও সেই কথা। যেমন আল্লাহতায়ালা কোরআনের মধ্যে বলেছেন, (হে নবী!) দীনি বিষয়ের আলোচনা করে পরবর্তীদের জন্য নমুনা কায়েম করুন, মোমিনদের উপকারে আসবে। অনেকে ওয়াজ খুতবা শুনে বলে যে, হুজুর! আজকে আপনার বক্তৃতায় আমার অন্তর ফেটে গেছে অর্থাৎ কষ্ট লেগেছে। কারণ তার চারিত্রিক দোষের কথা আজকের বয়ানে জোরালোভাবে বলা হয়েছে। বোঝা গেল, সে খুব মনোযোগের সঙ্গে পুরো বয়ান শুনেছে, কিন্তু আমলের নিয়তে শোনেনি। তাই উপকার তথা সংশোধনের পরিবর্তে অপকার তথা ক্ষোভ ও অনুযোগ সৃষ্টি হয়েছে। 

আরও

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

বর্তমানে অবস্থা এমন হয়েছে যে, অসত্য কথায় মনে কষ্ট লাগে না, সত্য ও ভালো কথা বললে কষ্ট লাগে। অথচ ইসলামের শিক্ষা হলো, মানুষকে সত্য কথা বলা, সত্যের দিকনির্দেশনা দেওয়া এবং বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টিকারী কোনো কথা না বলা। এ শিক্ষা মোতাবেক না চললে পাকড়াও হতে হবে। দাওয়াত প্রদান থেকে বিমুখ থাকার পরিণতি মানুষকে দীনের কথা বলা ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও যদি না দেওয়া হয় তাহলে শাস্তির যোগ্য হতে হবে। যেখানে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি আছে সেখানে হাত দিয়েই বাধা দিতে হবে। 

আর যেখানে শুধু বলার শক্তি আছে সেখানে ততটুকু করতে হবে। কোনো দুনিয়াবি স্বার্থের কারণে বিরত থাকা যাবে না। এটা হাদিসের নির্দেশ। অনেকে আবার বক্তব্য ভুল বুঝে পরে তা বেঠিকভাবে বর্ণনা করে। যেমন আমি বললাম, ‘কোনো কোনো কাজে নিয়তের প্রয়োজন নেই। কিন্তু একজন শ্রোতা ভালোভাবে কথাটি শোনেনি বা বোঝেনি, পরে অন্যদের কাছে বর্ণনা করল যে খতিব সাহেব বলেছেন, কোনো কাজেই নিয়তের দরকার নেই। 

নিয়ত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

দেখুন শোনার সামান্য ভুলের কারণে বিষয়টা কেমন উল্টে গেল! উল্লেখ্য, অনেক কাজে নিয়ত অত্যন্ত জরুরি। যেমন নামাজ, রোজা, জাকাত ইত্যাদির ক্ষেত্রে নিয়ত আবশ্যক। আবার অনেক কাজ আছে নিয়ত ছাড়াই হয়ে যায়। যেমন অজু ও গোসল করার ক্ষেত্রে নিয়ত ছাড়াই শরীর পবিত্র হয়ে যায়। তবে পরিপূর্ণ সওয়াবের জন্য নিয়ত করা দরকার। এখানে এ নিয়ত করতে হবে যে, আমি পবিত্র হয়ে ইবাদত করব। আমরা যে দীনের কথা বলছি ও শুনছি, এ ধরনের মজলিসে ফেরেশতারাও শরিক থাকে। বিশেষ করে জুমার দিন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বুখারির হাদিসে আছে, জুমার দিনে কে মসজিদে আগে এলো, কে পরে এলো এবং মসজিদে এসে কী করল ফেরেশতারা গেটে দাঁড়িয়ে এসব লেখে। হাদিসে আরও এসেছে, তারা ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত লিখতে থাকে। যখন ইমাম খুতবা শুরু করেন তখন এ খাতা বন্ধ করে রাখা হয়। এরপর যারা আসে তাদের নাম অন্য এক খাতায় লেখা হয়। কারণ যারা খুতবা শুরু করার আগে এসেছে তাদের বিশেষ মর্যাদা আছে। 

জুমার দিন সর্বপ্রথম যে আসবে সে একটা উট কোরবানি করার সওয়াব পাবে, এরপর যে আসবে সে একটি গরু কোরবানির সওয়াব পাবে, এরপর যে আসবে সে একটি বকরি কোরবানির সওয়াব পাবে। এভাবে নিচের দিকে যাবে। যখন মজলিস শেষ হয়ে যায় তখন ফেরেশতারা লিখিত রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে এবং বলতে থাকে, হে আল্লাহ! এরা তোমার দীনের আলোচনা করেছে, তোমার রসুলের আলোচনা করেছে এবং মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের সফলতা নিয়ে আলোচনা করেছে এবং খুব রোনাজারির সঙ্গে আপনার দয়া-অনুগ্রহের আবেদন করেছে। 

তখন আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, না। বরং তারা তোমার কোরআন ও তোমার রসুলের হাদিসের মাধ্যমে তোমাকে জেনেছে, নবীর উত্তরাধিকারী আলেম-ওলামাদের কাছ থেকে বয়ান ও নসিহত শুনে শুনে তোমার বিস্তারিত পরিচয় লাভ করেছে। তখন আল্লাহ বলবেন, তারা কী চায়? ফেরেশতারা বলবে, তারা হাত তুলে দোয়া করছে তোমার রহমত ও মাগফিরাতের। আল্লাহ বলবেন, তোমরা সাক্ষী থাক আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। 

এরপর ফেরেশতারা আল্লাহর দরবারে আশ্চর্য ধরনের প্রশ্ন করবে, হে আল্লাহ! আপনি তো সবার ক্ষমা ঘোষণা করেছেন অথচ এদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মসজিদে শুধু নামাজ পড়ার জন্য এসেছে, বয়ান শোনার জন্য নয়; এরপর বাধ্য হয়ে বয়ান শুনেছে। যেহেতু নামাজ বয়ান শেষ হওয়ার পরই পড়া হয় এবং এ সময় কথাবার্তাও বলা যায় না, তাই শুনতেই হয়। আল্লাহ বলেন, তারাও আমার ক্ষমার মধ্যে শামিল।

লেখক :  আল্লামা মাহ্‌মূদুল হাসান, আমির, আল হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

ইসলামে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও সদ্ব্যবহারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। মহান আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়ার পরই পবিত্র কোরআনে পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ এসেছে। এ কারণে তাঁদের অধিকার রক্ষা করা প্রত্যেক সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনায় পিতা-মাতার মর্যাদা ও তাঁদের প্রতি সন্তানের কর্তব্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পিতা-মাতার সন্তুষ্টি অর্জন এবং

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, আরবের শীতকাল জমাদিউল আউয়াল। আরবি বর্ষপঞ্জি বা হিজরি সনের পঞ্চম মাস হলো ‘জমাদিউল আউয়াল’। এর জোড়া মাস হলো ‘জমাদিউস সানি’, এটি হিজরি আরবি সনের ষষ্ঠ মাস। আমাদের ভারতীয় উপমহাদেশে এই মাস দুটি ‘জমাদিউল আউয়াল’ ও ‘জমাদিউস সানি’ নামে সমধিক পরিচিত। এর বাংলা অর্থ হলো প্রথম জমাদা ও দ্বিতীয় জমাদা বা প্রথম শীত ও

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

মুসলিম উম্মাহর কাছে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। ইসলামে এ দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন এবং নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, শুক্রবার এমন একটি দিন, যেদিন আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ রয়েছে। তাই এ দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও