রবিবার, ২ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যেভাবে আমরা ইসলাম পেলাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১৬:১৪

শেয়ার করুনঃ
যেভাবে আমরা ইসলাম পেলাম

বাংলাদেশে ইসলাম কখন এসেছে? বেশ কয়েকজনকে এ প্রশ্নটি করলাম। প্রায় সবাই উত্তর দিল, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে। যার অর্থ দাঁড়ায় ১২০৩ খ্রিষ্টাব্দে।

আরও

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

এ উত্তরকে ভুল বলা যায় না আবার সঠিকও না। প্রশ্নটা যদি হতো, বাংলাদেশীয় অঞ্চলে মুসলমানদের শাসন কবে প্রতিষ্ঠিত হয়? তখন উত্তর এটা হতে পারত। কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে পূর্ব ভারত তথা বাংলাদেশে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। তবে ইসলাম এ দেশে আরও বহু আগেই এসেছিল।

হজরত উমর (রা.)-এর শাসনামলে বাহরাইন ও ওমানের শাসক প্রখ্যাত সাহাবি হজরত উসমান বিন আবুল আস সাকাফী তার দুই ভাই আল হাকাম ও মুগিরাকে ভারতবর্ষে প্রেরণ করেছিলেন। তারাই প্রথম ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডীন করেন। এ কাফেলায় আরও বেশ কয়েকজন সাহাবি ছিলেন।

আরও

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

হজরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ ওতবান, আশইয়াম বিন আমর তামিমী, সোহার বিন আল আবদী, সুহাইল বিন আদী, আব্দুর রহমান বিন সামুরাহ রাজি তাদের অন্যতম। হজরত উসমানের যুগে উবায়দুল্লাহ বিন তামিমি, হজরত আলী রাজি-এর যুগে হারিস বিন মুররাহ আবদী ভারত বর্ষে এসেছিলেন।

এ অভিযানগুলোর সবকটিই হয়েছিল ভারতবর্ষের সিন্ধু, দেবল ও সিজিস্তান অঞ্চলে। বাংলাদেশীয় অঞ্চলে ইসলাম এসেছে মূলত আরব বণিকদের হাত ধরে।

আয়তনে প্রায় ইউরোপ মহাদেশের সমান এ উপমহাদেশের প্রতি আরবদের আগ্রহ ছিল আগ থেকেই। বিভিন্ন ধরনের মসলা, উৎকৃষ্টমানের বস্ত্র, সুগন্ধি ও কাঁচামালের জন্য তারা এ দেশে আনাগোনা করত অহরহ। সম্ভবত বাণিজ্যের এ পথ ধরেই প্রথম মুসলিম ধর্ম প্রচারক ও সুফি সাধকরা এ দেশের মাটিতে পদার্পণ করেন।

এসব ইসলাম প্রচারক, খোদাভীরু ওলি আউলিয়াদের সুমহান চরিত্রে মুগ্ধ হয়ে এ দেশের মানুষ ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হতে থাকে। এবং ইসলামের সুশীতল ছায়ায় দীক্ষিত হতে থাকে। উপমহাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলে তাদের আগমন ঘটেছিল সবচেয়ে বেশি।

যার ফলে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকার উপকূলীয় অঞ্চল এবং রংপুরে সেসব নওমুসলিমদের বসতি উঠেছিল ব্যাপকভাবে। মুসলিম ভৌগোলিক ও পর্যটকদের লেখা থেকে জানা যায়, খ্রিষ্ট্রীয় অষ্টম শতকের দিকে চট্টগ্রাম বন্দর ও মেঘনার পূর্ববর্তী এলাকা আরব উপনিবেশে পরিণত হয়।

রংপুরে হিজরি ২০০ সালের দিকে মুসলিম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। রাজশাহীতে ৭৮৬-৮০৯ খ্রিষ্টাব্দের একটি মুসলিম আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আব্বাসি যুগের আরও দুটি স্বর্ণমুদ্রা পাওয়া যায়। লালমনিটরহাটে অবস্থিত ‘সাহাবা মসজিদ’ও মুসলিম সভ্যতার সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে সগৌরবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মসজিদটি ৬৯০ খ্রিষ্টাব্দ মোতাবেক ৬৯ হিজরিতে নির্মিত হয়। লোকমুখে প্রচলিত আছে, এক দল সাহাবি হজরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাব (রা.)-এর নেতৃত্বে চট্টগ্রাম বন্দর হয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে চীনে আগমন করেন তখন আবু ওয়াক্কাস (রা.) মসজিদটি নির্মাণ করেন।

তা ছাড়া বহু প্রাচীন আউলিয়া কেরামের খানকাহ ও মাজার জানান দিচ্ছে যে এ দেশে ইসলাম বহু আগেই এসেছে। অবশ্য এর আগে পুরো উপমহাদেশে আর্য হিন্দুদের বসতি ছিল।

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলাদেশীয় অঞ্চল জয় করেছিলেন ঠিক। কিন্তু মানব কল্যাণে উৎসর্গিত প্রাণ সুফি সাধকরা এ দেশের মানুষের মন বহু আগেই জয় করে ফেলেছিলেন। এ জন্যই ইসলাম এখনো এ দেশে মাথা উঁচু করে আছে। ক্ষমতার পালাবদলে হারিয়ে যায়নি।

আমরা গর্বভরে নিজেদের মুসলমান পরিচয় দিতে পারি। সেসব ওলি আউলিয়ারা স্বদেশ, পরিজন ছেড়ে এ দেশে না এলে আমরা কখনোই ইসলাম পেতাম না। এ রকম দুনিয়া ত্যাগী কয়েকজন আউলিয়ার নাম উল্লেখ করতে হয়।

যাদের মধ্যে অন্যতম হলেন, হজরত শাহজালাল (র.)। ৭০৩ হিজরি মোতাবেক ১৩০৩ খ্রিষ্টীয় সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন। সুদূর ইয়েমেনে পরিবার ছেড়ে আসার একমাত্র উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার। মানবজাতিকে সঠিক পথের দিশা দেওয়া। তার সঙ্গে আরও ৩৬০ জন আউলিয়া এসেছিলেন। যাদের প্রত্যেকেই পরিবারের তুলনায় ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন।

হজরত শাহ পরান (র.)-এর কথাও বলতে হবে। মামার যোগ্য সহযোগী হিসাবে তিনিও ধর্মপ্রচারের উদ্দেশ্যে দেশ ছেড়ে সিলেটে এসেছিলেন। এর পরই যার নাম আসবে তিনি হলেন সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামী (র.)। ২৬১ হিজরিতে সুদূর ইরান থেকে তিনি চট্টগ্রামে আসেন। এবং ধর্ম প্রচারে আÍনিয়োগ করেন। নেত্রকোনা ও ময়মনসিংহে শাহ সুলতান রুমি (র.) আসেন ৪৪৫ হিজরিতে।

বাবা আদম শহীদ (র.) ৪৯২ হিজরিতে বিক্রমপুর, ঢাকা ও পাবনায় ইসলাম প্রচার করেন। শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর (র.) ফরিদপুরে ধর্মের দাওয়াত দেন। শাহ মখদুম রুপোশ (র.) ৬১৫ হিজরিতে রাজশাহীতে আসেন। তিনি ছিলেন রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা ৬৭৭ হিজরিতে নারায়ণগঞ্জে এসে এ দেশে প্রথম হাদিসের দরস দেন।

এসব ওলি আউলিয়াদের অধিকাংশ আরব, ইয়েমেন, ইরাক, ইরান, খোরাসান, মধ্য এশিয়া থেকে এসেছিলেন। কিন্তু তারা আর নিজেদের দেশে ফিরে যাননি। ধর্ম প্রচার করতে করতে এ দেশেই চিরতরে শায়িত হয়েছেন। যাদের ত্যাগ তিতিক্ষার ফলে আমরা ইসলাম পেলাম আল্লাহ তাদের চির সুখের জান্নাতে মহান সম্মানিত আসনে সমাসীন করুন। আমিন

ইসলাম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

চৌদ্দ হাজার শিক্ষক যোগদানে প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা

চৌদ্দ হাজার শিক্ষক যোগদানে প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা

পুলিশ জনগণের সেবক, কোনো দলের লাঠিয়াল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ জনগণের সেবক, কোনো দলের লাঠিয়াল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

আজ শুক্রবার, মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ও বরকতময় দিন। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনকে ‘সাইয়্যিদুল আইয়াম’ বা সব দিনের সেরা দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, বরকত ও ক্ষমার বিশেষ সুযোগ রেখেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলে