বুধবার, ৬ মে, ২০২৬২৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

নিজ সম্পদ সবার আগে কার জন্য ব্যয় করবেন?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৯

শেয়ার করুনঃ
নিজ সম্পদ সবার আগে কার জন্য ব্যয় করবেন?

শুধু গরিব-অসহায়দের সাহায্য করার মাঝেই দান-সাদকার সওয়াব সীমাবদ্ধ নয়। বরং তা নিজের জন্য, পরিবারের জন্য ব্যয় করার মাঝেও রয়েছে সর্বোত্তম দান-সাকার সওয়াব। কিন্তু ভয়ংকর বিষয় হচ্ছে- মানুষ দিন দিন নিজ স্বার্থের দিকে খুব বেশি ঝুঁকতে শুরু করেছে।

এটা এমন পর্যায়ে পৌঁছছে যে, আপন বাবা-মা, ভাই-বোন কিংবা আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেওয়া বা তাদের পেছনে খরচ করাকেও নিজেদের স্বার্থবিরোধী মনে করছে। অথচ নিজের অর্জিত অর্থ-সম্পদ থেকে বাবা-মা, ভাই-বোন, ছেলে-সন্তান কিংবা আত্মীয়-স্বজনের জন্য খরচ করা পরকালের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট বা সঞ্চয়। ইসলাম প্রথমত এ সঞ্চয়ের পক্ষেই দিকনির্দেশনা দেয়। কী সেই দিকনির্দেশনা?

আরও

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুসলিম ব্যক্তি সওয়াবের আশায় তার পরিবার-পরিজনের জন্য যা কিছু খরচ করবে; তা সবই তার জন্য সাদকাহ। অর্থাৎ তা দান হিসেবে গণ্য হবে।’ (মুসলিম)

সুতরাং পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের ক্ষেত্রে নিজের স্বার্থ দেখার সুযোগ নেই বরং আসুন, শুধু দায়িত্ববোধের জায়গা থেকেই নয়; নিয়তকে পরিশুদ্ধ করে সওয়াবের প্রত্যাশায় নিজ পরিবারের জন্য যথাযথ ব্যয় করি। আর তাতেই মিলবে সর্বোত্তম সাদকার সওয়াব। যেই সওয়াবের ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি।

আরও

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পাশাপাশি নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখারও চেষ্টা করি। কেননা সাহায্য-সহযোগিতা ও দান-সাদকার ছাড়া শুধু সুসম্পর্ক বজায় রাখায় নিহিত আছে রিজিক ও হায়াতের সীমাহীন বারাকাহ। হাদিসে পাকে প্রিয় নবি ঘোষণা দেন-

‘যে ব্যক্তি চায় যে, তার রিজিক প্রশস্ত হোক এবং হায়াত বেড়ে যাক; সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে।’ (বুখারি)

নিজ মালিকানার সম্পদ ব্যয় কোথায় ব্যয় করবেন?

তাহলে নিজ মালিকানার সম্পদ সওয়াবের আশায় কোথায় ব্যয় করতে তাও ওঠে এসেছে হাদিসের একাধিক বর্ণনায়-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১. হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বানু উজজাহ গোত্রের এক ব্যক্তি তার এক গোলামকে তার মৃত্যুর পর মুক্ত হওয়ার কথা দিলেন। এরপর এ সংবাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছলে তিনি বললেন, এ ছাড়া তোমার কাছে কি আর কোনো সম্পদ আছে? তিনি বললেন, ‘না’। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এমন কে আছ যে আমার কাছ থেকে এ গোলামটিকে ক্রয় করবে?

(তখন) হজরত নুআয়ম ইবনু আবদুল্লাহ আল আদাবি রাদিয়াল্লাহু আনহু তাকে ৮০০ দিরহামে কিনলেন। এরপর তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এ দিরহামগুলো নিয়ে আসলেন। তিনি তা গোলামের মালিককে বুঝিয়ে দিয়ে বললেন-

‘এ অর্থ তুমি প্রথমে তোমার নিজের জন্য ব্যয় করো। এরপর যদি কিছু বাকি থাকে তাহলে তোমার পরিবার-পরিজনের জন্য তা ব্যয় করো। তারপর তোমার নিকটাত্মীয়দের জন্য ব্যয় করো। এরপরও যদি কিছু অবকাশ থাকে তাহলে তা এদিকে সেদিকে ব্যয় করো। এ কথা বলে তিনি সামনে, ডানে ও বামে হাত দিয়ে ইঙ্গিত করলেন। (মুসলিম)

সুতরাং এ হাদিস থেকে বুঝা গেলো; সম্পদ জমা করে রাখার জন্য নয়। বরং প্রথমত তা নিজের জন্য ব্যয় করা। তারপর পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের জন্য ব্যয় করা। এরপর সম্ভব হলে ডানে-বামে, সামনে-পেছনের পাড়া-প্রতিবেশির জন্য ব্যয় করা। আর এতেই রয়েছে কল্যাণ।

ইসলাম ও মুসলমানদের জন্য এটা অনেক বড় সুসংবাদ যে, দুনিয়ায় নিজ পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য খরচ করায় রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের অনেক কল্যাণ। হাদিসে পাকের সুস্পষ্ট দিকনির্দেশনাও এর উজ্জল দৃষ্টান্ত।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, নবিজীর দিকনির্দেশনা অনুযায়ী সর্ব প্রথম নিজের জন্য, নিজ ঘর ও পরিবার-পরিজনের জন্য এবং আত্মীয়-স্বজনের জন্য নিজের ধন-সম্পদ ও অর্থ ব্যয় করা। এরপর সম্ভব হলে পাড়া-প্রতিবেশি, গরিব-অসহায়ের জন্য দান-সাদকা করা। আর এতেই রয়েছে অনেক সওয়াব ও পুরস্কারের ঘোষণা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকনির্দেশনা অনুযায়ী নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয়-স্বজনের জন্য ব্যয় করার তাওফিক দান করুন। দান-সাদকার সর্বোত্তম কল্যাণ পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

এ সম্পর্কিত আরও পড়ুন

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইমাম ও খতীব কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার জামে মসজিদ সিলেটের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মতে আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব জানিয়েছেন। ১. আবাসিক মহিলা মাদ্রাসায় কোনো ধরনের পুরুষ শিক্ষক বা কর্মচারী রাখা উচিত নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

জীবনের প্রতিটি ধাপে মানুষ নানা ধরনের সংকট, দুশ্চিন্তা ও পরীক্ষার সম্মুখীন হয়, আর এই সময়েই একজন মুমিনের প্রকৃত পরিচয় প্রকাশ পায় ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে। ইসলাম আমাদের শেখায়, বিপদের মুহূর্তে হতাশ না হয়ে বরং আল্লাহর প্রতি আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত মুমিনের গুণ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, যা আমাদের জন্য

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, কোরবানি : সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, ‘নিশ্চয়ই (হে নবী!) আমি আপনাকে (নিয়ামত পূর্ণ) কাওসার দান করেছি, অতএব, আপনি আপনার ‘রব’ এর সন্তুষ্টির জন্যে সালাত কায়েম করুন ও তাঁর নামে কোরবানি করুন’ (সূরা আল কাওসার-১০৮/১-২)। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে’

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

আলো ও অন্ধকার বিপরীতমুখী দুটো বিষয়। আলোকিত মানুষকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসে। স্বভাবত মানুষও চায় নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব হয় না, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, সফল, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, নিঃস্বার্থ, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যাবলি অর্জন করতে হয়। সঙ্গে সঙ্গে কুরআন-হাদিসের নির্দেশিত