শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

সেজদায় আল্লাহর আনুগত্যের মজা পাবেন যেভাবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৬:১০

শেয়ার করুনঃ
সেজদায় আল্লাহর আনুগত্যের মজা পাবেন যেভাবে

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। ঈমানের পরেই যার স্থান। আর নামাজের সেজদার মাধ্যমেই বান্দা আল্লাহর একান্ত কাছাকাছি হওয়ার সুযোগ পায়। কিন্তু অনেকের সেজদা হয় খুবই দ্রুত। আল্লাহর কাছাকাছি হওয়ার আবেগ-অনুভূতি পাওয়া যায় না। এক্ষেত্রে আল্লাহকে একান্ত আবেগ-অনুভূতির মাধ্যমে কাছে পাওয়ার উপায় কী?

আল্লাহকে কাছে পাওয়ার এবং তার কাছে নিজের আবেদন জানানোর একমাত্র মাধ্যম নামাজের সেজদা। এ সেজদা যেন দ্রুত না হয়। সেজদায় গিয়ে যেন সব বলা যায়; সেভাবে সেজদা আদায় করার কিছু নিয়ম বা কৌশল অবলম্বন করা যেতে পারে। তাহলো-

আরও

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

১. আল্লাহর বড়ত্বের কাছে নিজের তুচ্ছতার অনুভূতি

সেজদায় তাসবিহ পড়ার সময় মুহূর্তের জন্য ভাবুন তো! আপনি কার সামনে নাক ও মাথা ঠেকিয়েছেন? আপনার রবের বড়ত্ব, দয়া-মায়ার কথা চিন্তা করুন। পাশাপাশি নিজের তুচ্ছতা ও গুনাহের কথা চিন্তা করুন। তখন আপনার অনুভূত হবে- আল্লাহর বড়ত্ব ও মমত্বের কাছে আপনি কতটা তুচ্ছ। সেজদায় গিয়ে এ অনুভূতিটাই সবচেয়ে বেশি প্রয়োজন। যা আপনাকে আল্লাহর একান্ত আনুগত্যের এমন স্বাদ দেবে যে, আপনি সেজদা থেকে উঠতে চাইবেন না।

আরও

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

২. আল্লাহর সান্নিধ্যের অনুভূতি

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নামাজের মধ্যে সেজদা এমন এক ইবাদত; যা বান্দাকে রবের একেবারেই কাছাকাছি করে দেয়। তখন রবের সঙ্গে বান্দার কোনো পর্দা থাকে না। আপনি আল্লাহর সান্নিধ্যে আছেন- এ অনুভূতি হৃদয় ও মনে জাগ্রত করুন।

৩. ব্যথিত অন্তরের চাওয়া

দীর্ঘ বিরতির পর আপনজনের সঙ্গে সাক্ষাৎ হলে হৃদয়টা যেমন আবেগতাড়িত হয়ে ওঠে। ঠিক সেজদায় গিয়ে এ অনুভূতির কল্পনা করুন। আল্লাহ কত আপন! অথচ আপনি তারই অবাধ্যতায় লিপ্ত। তারপরও আল্লাহ আপনার প্রতি তার রিজিক বন্ধ করে দেননি। তার সূর্যের আলো থেকে বঞ্চিত করেননি। মুহূর্তের জন্য তার বাতাস-পানির প্রবাহ থেমে থাকেনি। ব্যথিত অন্তরে এসব অনুভূতির কথা ভাবুন। সেজদায় পাবেন জান্নাতি আবহ।

৪. গুনাহ থেকে মুক্তির অনুভূতি

বান্দা যখন জমিনে কপাল ঠেকায়, তখন থেকেই তার গুনাহ ঝড়তে থাকে। নামাজের সেজদায় এ অনুভূতি নেওয়ার চেষ্টা করুন যে, নিজের মাথা থেকে গুনাহের বোঝা ঝড়ে গেছে। হালাকা হয়ে উঠেছে পুরো মন ও শরীর। এরকম প্রতিটি সেজদাই আপনাকে দেবে স্বর্গীয় অনুভূতি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৫. সেজদা হোক শয়তানকে পরাজিত করার আনন্দ

সেজদা হোক আল্লাহকে কাছে পাওয়ার একান্ত আনন্দ। শয়তানের সব প্ররোচনা ও কুমন্ত্রণা থেকে বেঁচে থেকে আবেগ ও ভালোবাসায় আল্লাহ সেজদায় পরম আনন্দ অনুভব করে মুমিন। কারণ হাদিসে এসেছে-

‘বনি আদম যখন সেজদা দেয়, তখন শয়তানই সবচেয়ে বেশি হতাশ হয়।’সুতরাং আল্লাহে সর্বোচ্চ ভালোবাসার জন্য হৃদয়ে সবচেয়ে বেশি আবেগ দিয়ে সেজদা করতে শয়তান পরাজিত করাই হলো মুমিনের অন্যতম কাজ। তাই শয়তানকে পরাজিত করে সেজদা দিতে পারা মুমিনের জন্য সর্বোত্তম কাজ।

৬. সেজদায় প্রকাশ পাবে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য

সেজদায় মুমিন মুসলমানের অনুভূতি হবে এমন যে, সে শুধু আল্লাহকেই সেজদা করছে। মুমিনের জীবন-মরণ সবই মহান আল্লাহর জন্য। সেজদায় পূর্ণ আনুগত্যের সঙ্গে মুমিন আল্লাহ এভাবে ডাকবে-‘সুবহানা রব্বিয়াল আলা’ অর্থাৎ ‘পবিত্রতা বর্ণনা করছি সেই আল্লাহর যিনি সবচেড়ে বড় ও মহান’।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সেজদায় যাওয়ার পর এ অনুভূতিগুলো নিজের মন-মস্তিষ্কে জাগিয়ে তোলা। আল্লাহর ভালোবাসায় নিজেদের রঙিয়ে তোলা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার ভালোবাসায় পরিপূর্ণ আনুগত্যের সঙ্গে সেজদা করার তাওফিক দান করুন। সেজদায় পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

সর্বশেষ সংবাদ

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের বিশেষ আমলে রহমত বরকত ক্ষমার অশেষ সুযোগ

জুমার দিনের বিশেষ আমলে রহমত বরকত ক্ষমার অশেষ সুযোগ

ইসলামে জুমার দিনকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জুমার দিনের মর্যাদা, গুরুত্ব এবং বিশেষ কিছু আমলের কথা উল্লেখ রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, এই দিনে আন্তরিকতার সঙ্গে ইবাদত করলে আল্লাহর রহমত, ক্ষমা ও অশেষ সওয়াব লাভের সুযোগ সৃষ্টি হয়। ধর্মীয় সূত্রে জানা যায়, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সময়মতো গোসল করা, পরিচ্ছন্ন পোশাক পরিধান

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই, ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ।  মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

ইসলামি বর্ষপঞ্জির সফর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আরবাঈন কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও ধর্মীয় সংগঠন শোকসভা, আলোচনা, দোয়া মাহফিল এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করছে। বিভিন্ন দেশের ইসলামিক প্রতিষ্ঠান জানিয়েছে, সফর মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য আরবাঈনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচি ধাপে ধাপে শুরু হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরবাঈন উপলক্ষে ইমাম হুসাইনের আত্মত্যাগ, ন্যায়বিচার, ধৈর্য ও মানবিক

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,