বুধবার, ৫ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

মুহাম্মাদ (সা.)-এর দৃষ্টিতে সুখ-স্বাচ্ছন্দ্যে ভরপুর যে জীবন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১৫:৫৩

শেয়ার করুনঃ
মুহাম্মাদ (সা.)-এর দৃষ্টিতে সুখ-স্বাচ্ছন্দ্যে ভরপুর যে জীবন

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর। একদিন এ ঘর দেখতে গেলেন সাহাবায়ে কেরাম। প্রিয় নবির ঘর যেন জৌলুস ও আভিজাত্যবিহীন সারা দুনিয়ার সুখ-সাচ্ছন্দ্যে ভরপুর। এ এক অন্যরকম জান্নাতি পরিবেশ।

সাহাবায়ে কেরাম দর্শনার্থীদের ঘরে প্রবেশের অনুমতি দিলেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে কী আছে? তা দেখার জন্য একদল লোক তাঁর বাড়িতে উপস্থিত। তারা  সেখানে কী দেখতে পেলেন? কেমন ছিল তাঁর ঘর?

আরও

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

তাদের সামনে সাহাবায়ে কেরাম নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়ির বিছানা, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সম্পর্কে অবহিত করলেন। ইসলামে এ বিষয়টি সুস্পষ্ট যে, কারো ঘর বা কক্ষের দিকে তাকানো বা দেখা শোভনীয় নয়। তবে আদর্শ শেখার জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের কিছু দৃশ্য দেখবে একদল লোক।

নবিজীর ঘর; যার ভিত্তি তো বিনয় এবং মূলধন হলো ঈমান। এ ঘরের দেয়ালে কোনো প্রকার জীব-প্রাণীর ছবি টানানো নেই। যা আজকের দিনের অভিজাত লোকদের ঘরের দেয়ালে অনেকে জীব-জন্তুর ছবি লটকিয়ে রাখা হয়। এ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ বলেছিলেন-

আরও

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

لا تدخل الملائكة بيتًا فيه كلب ولا تصاوير

‘যে বাড়িতে কোনো প্রকার জীবের ছবি ও কুকুর থাকে সে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।’ (বুখারি) এতো গেলো ঘরের দৃশ্য। যেখানো জীব বা প্রাণীর ছবির অস্তিত্ব নেই। একেবারেই সাদামাটা ঘর। দৈনন্দিন জীবনে ব্যবহৃত আসবাবপত্র এবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আসবাবপত্র দেখা যেতে পারে। এ সম্পর্কে হজরত সাবেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন-

أخرج إلينا أنس بن مالك قدح خشب، غليظًا مضببًا بحديد فقال: يا ثابت هذا قدح رسول الله - صلى الله عليه وسلم -. وكان - صلى الله عليه وسلم - يشرب فيه الماء والنبيذ والعسل واللبن

একদিন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০ বছরের খাদেম হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে লোহার পাত দিয়ে বাঁধাই করা কাঠের তৈরি এক পাত্র নিয়ে উপস্থিত হয়ে বললেন, ‘হে সাবেত! এ হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত পাত্র। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাত্রে পানি, খেজুর সরবত, মধু ও দুধ পান করতেন।’ (তিরমিজি)

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু আরও জানান যে-

أن رسول الله - صلى الله عليه وسلم - كان يتنفس في الشراب ثلاثًا». يعني: يتنفس خارج الإناء.

‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পানীয়) পান করার সময় পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ফেলতেন।’ (বুখারি, মুসলিম)

এমনটি করা স্বাস্থ্যের জন্য উপকারি। কারণ পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেললে তা (পানীয়) দুষিত হয়ে যায়। এ কারণেই তিনি পানীয়ের পাত্র ফুঁ দিতে নিষেধ করতেন। হাদিসে এসেছে-

ونهى عليه الصلاة والسلام «أن يتنفس في الإناء أو ينفخ فيه».

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় পাত্রের ভিতর নিঃশ্বাস ফেলতে ও ফুঁ দিতে নিষেধ করেন।’ (তিরমিজি)

নবিজীর বর্ম

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও?য়া সাল্লামের ঘরে ছিল একটি লৌহ বর্ম। যেটি তিনি জিহাদের ময়দানে, যুদ্ধাভিযানে কিংবা কঠিন বিপদের মুহূর্তে এ বর্মটি ব্যবহার করতেন। এ বর্মটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবদ্দশায় এক ইয়াহুদির কাছে তিন ‘সা’ জবের বিনিময়ে বন্ধক রেখেছিলেন। অবশ্য এ বর্মটি বর্তমানে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে নেই। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন-

ومات الرسول - صلى الله عليه وسلم - والدرع عند اليهودي

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার লৌহ-বর্মটি ইয়াহুদির কাছেই বন্দক ছিল।’ (বুখারি ও মুসলিম) নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর ছিল দুনিয়ার সব সুখ-স্বাচ্ছন্দ্যে ভরপুর। তিনি কখনো পরিবারের কাউকে আতঙ্কে ফেলার জন্য হঠাৎ ঘরে প্রবেশ করতেন না। ঘরে প্রবেশের আগে তিনি সবাইকে সালাম দিয়ে সতর্ক করেই ঘরে প্রবেশ করতেন।’ (যাদুল মাআদ)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একাধিক হাদিসের বিষয়বস্তু উদার হৃদয়ে অনুধাবন করা যেতে পারে। তিনি বলেছেন-

১. طوبى لمن هدي إلى الإسلام، وكان عيشه كفافًا وقنع

‘ইসলামের পথে হেদায়েত প্রাপ্তদের জন্য সৌভাগ্য, এমতাবস্থায় তার জীবনোপকরণও যথেষ্ট ও সন্তুষ্টি পূর্ণ।’ (তিরমিজি)

২. من أصبح آمنًا في سربه معافى في جسده، عنده قوت يومه، فكأنما حيزت له الدنيا بحذافيرها

‘যে ব্যক্তি নিজ গোত্রে নিরাপদে বসবাস করেছে, শারীরিক ভাবেও সে সুস্থ এবং তার কাছে রয়েছে সেই দিনের পরিপূর্ণ খাবার; তাহলে লোকটি এমন যেন- ‘সারা দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্যও তার মুঠোই রয়েছে।’ (তিরমিজি)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আভিজাত্যহীন ঘর ও তার জীবনঘনিষ্ঠ নসিহত হোক সব মুসলিমের চাওয়া-পাওয়া। আর তাতেই মিলবে দুনিয়া ও পরকালের সুখ ও শান্তি।আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে তার অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরপুর করে দিন। আমিন।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

এ সম্পর্কিত আরও পড়ুন

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই, ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ।  মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

ইসলামি বর্ষপঞ্জির সফর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আরবাঈন কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও ধর্মীয় সংগঠন শোকসভা, আলোচনা, দোয়া মাহফিল এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করছে। বিভিন্ন দেশের ইসলামিক প্রতিষ্ঠান জানিয়েছে, সফর মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য আরবাঈনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচি ধাপে ধাপে শুরু হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরবাঈন উপলক্ষে ইমাম হুসাইনের আত্মত্যাগ, ন্যায়বিচার, ধৈর্য ও মানবিক

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য

সর্বশেষ সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা বলয়ে প্রশাসন

গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা বলয়ে প্রশাসন

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের প্রেরণার কেন্দ্র হবে জুলাই স্মৃতি জাদুঘর: ড. ইউনূস

নতুন বাংলাদেশের প্রেরণার কেন্দ্র হবে জুলাই স্মৃতি জাদুঘর: ড. ইউনূস