সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

সামাজিক অপরাধ ঠেকাতে বিশ্বনবির ৫ নির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ১৬:২

শেয়ার করুনঃ
সামাজিক অপরাধ ঠেকাতে বিশ্বনবির ৫ নির্দেশনা

সমাজে অপরাধ প্রবণতা কমাতে সুন্নাতের অনুসরণ ও অনুকরণের বিকল্প নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ৫টি মূলনীতি ঘোষণা করেছেন। সুন্নাহর আলোকে ঘোষিত ৫ মূলনীতি কী?

১. সুন্নাহর আলোকে মানসিক চিকিৎসা দেওয়া

আরও

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

আধুনিক বিজ্ঞান মনে করে সমাজের অপরাধ প্রবণতা কমাতে মানসিক চিকিৎসার বিকল্প নেই। সুন্নাহ থেকেও প্রমাণিত যে, অপরাধমুক্ত সমাজ গঠনে মানসিক চিকিৎসা জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক কুরাইশ যুবককে অপরাধ প্রবণতা থেকে, গুনাহ থেকে মুক্ত করতে মানসিকভাবে প্রচেষ্টা করেছিলেন। যার ফলে ব্যভিচারের মতো অপরাধ ও গুনাহের কাজ থেকে ফিরে এসেছিল সেই কুরাইশ যুবক।

কুরাইশ যুবক প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ব্যভিচারের অনুমতি চায়। কিন্তু বিশ্বনবি যুবকের এই অনুমতি চাওয়ায় মোটেই বিদ্বেষ পোষণ করেননি বরং ধর্ষণ-ব্যভিচাররোধে তিনি যুবকের সঙ্গে কথা বললেন। তার মানসিক চিকিৎসায় কিছু বিষয়ে মতামত জানতে চাইলেন। বিশ্বনবির অনুপম মানসিক চিকিৎসা ও কৌশল যুবককে ব্যভিচার থেকে নিবৃত্ত রেখেছিল। হাদিসের বর্ণনায় ঘটনাটি এভাবে ওঠে এসেছে-

আরও

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক কুরাইশ যুবক ব্যভিচারের অনুমতি চায়। উপস্থিত সাহাবায়ে কেরাম ওই যুবকের ওপর রাগান্বিত হয় এবং শাস্তি দিতে চায়। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি শান্তচিত্তে যুবককে তাঁর একেবারে কাছে আসতে বললেন। এরপর তার মানসিক চিকিৎসায় তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন-

> তুমি কি তোমার মায়ের জন্যে এটা (ব্যভিচার) মেনে নেবে?

যুবক জবাব দিল- ‘না’।

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘(অন্য) লোকেরাও এটা তাদের জন্য পছন্দ করবে না; অনুমতি দেবে না।

এরপর তিনি যুবককে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি এটা (ব্যভিচার) তোমার কন্যা, বোন ও চাচির জন্য অনুমোদন করবে?এবারও যুবক জবাব দিল- ‘না’।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবারো বললেন, ‘(অন্য) লোকরাও এটা তাদের জন্য অনুমোদন করবে না।’

এরপর তিনি (প্রিয় নবি) যুবকটির হাত ধরে বললেন, ‘আল্লাহ্ তার (যুবকের) পাপ মাফ করে দিন, তার অন্তর পবিত্র করুন এবং তাকে সহিষ্ণু করুন (তার এই কামনার বিরুদ্ধে)। সাহাবাগণ বলেন, এরপর থেকে ওই যুবক কোনো দিন অন্যায়ের দিকে পা বাড়ায়নি।’ (মুসনাদে আহমদ, তাবরানি, মাজমাউয যাওয়াইদ)

২. অপরাধীর আত্মসম্মানে আঘাত না করা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে কেউ কোনো অপরাধ করলে তিনি তার নাম উল্লেখ না করেই মানুষকে সতর্ক করতেন। হাদিসে এসেছে-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন তার সাহাবির ব্যাপারে কোনো অভিযোগ পৌঁছাত, তখন তিনি (নাম-পরিচয় উল্লেখ করে) বলতেন না- ‘অমুকের কী হলো!’ বরং তিনি বলতেন, মানুষের কী হলো তারা এমন কাজ করে!’ (আবু দাউদ)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কারো অপরাধ সবার সামনে প্রকাশ পাওয়ার আগে যদি তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করার সুযোগ থাকে। আর পরিচয় প্রকাশ না করে তাকে সতর্ক করা হয় তবে অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে যায়। আর এমনটিই বলেছেন স্বয়ং বিশ্বনবি।

৩. অপরাধমূলক কাজের প্রচারণা না করা

অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয় এমন কাজের প্রচার-প্রচারণা না করার নির্দেশ দিয়েছেন বিশ্বনবি। কেননা অপরাধমূলক কাজের প্রচার না করলে অপরাধ প্রবণতা ও গুনাহের কাজ কমে যায়। তাই সামাজিকভাবে অপরাধীর দোষ-ত্রুটি ও অপরাধের প্রচার নিষিদ্ধ করেছেন বিশ্বনবি। যেন অপরাধী ব্যক্তি অনুতপ্ত হয়ে সঠিক পথে ফিরে আসার সুযোগ পায়। হাদিসে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেঠেরনবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন করল, আল্লাহ কেয়ামতের দিন তার দোষ গোপন করবেন। আর যে তার কোনো মুসলিম ভাইয়ের দোষ প্রকাশ করে দেবে, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেবেন; এমনকি তাকে নিজ ঘরে অপমানিত করবেন।’ (ইবনে মাজাহ)

৪. আত্মসংশোধনের সুযোগ দেওয়া

অপরাধ বা পাপ ঠেকাতে অপরাধীকে আত্মসংশোধনের সুযোগ দেওয়ার দিকনির্দেশনা দেয় ইসলাম। তাই কেউ অপরাধ বা পাপের কাজ করলে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আত্মসংশোধনের সুযোগ দিতে বলেছেন বিশ্বনবি। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যভিচারে লিপ্ত দাসীকে দুইবার সংশোধনের সুযোগ দান করার কথা বলেছেন। এর পরও সংশোধন না হলে তাকে বিক্রি করে দিতে বলেছেন। (বুখারি)

৫. ক্ষমা পাওয়ার আশ্বাস দেওয়া

অপরাধ বা পাপ করলেও ক্ষমা পাওয়া যাবে মর্মে অপরাধীকে আশ্বাস দেওয়া। যাতে সে পাপ বা অপরাধ থেকে ফিরে আসে। অপরাধ থেকে ক্ষমার আশ্বাস পেলে অপরাধী ব্যক্তি দ্রুত অন্যায় থেকে ফিরে আসে। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পাপ পরিহার করো, আল্লাহ তোমার পাপকে পুণ্যে পরিণত করবেন। (তখন) আবু তুয়াইল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো বিশ্বাসঘাতক এবং পাপাচারীও? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘হ্যাঁ’ আল্লাহ মহান। কোনো কিছু তার সীমার (ক্ষমতার) ঊর্ধ্বে নয়।’ (তাবারানি)

সুতরাং মানুষের উচিত, সমাজের অপরাধ প্রবণতা কমাতে, পাপ কাজ থেকে মানুষকে ফেরাতে হাদিসের দিকনির্দেশনা মোতাবেক উল্লেখিত পাঁচটি উপায় অবলম্বন করা। এর মাধ্যমেই মানুষ পাপ কাজ থেকে ভালো কাজে ফিরে আসার উপায় খুঁজে পাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে নির্দেশিত উল্লেখিত উপায়গুলো অনুসরণ ও অনুকরণ করে অপরাধমুক্ত সমাজ গঠনের তাওফিক দান করুন। পাপের কাজ ছেড়ে ভালো পথে ফিরে আসার তাওফিক দান করুন। আমিন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

মুসলিম উম্মাহর কাছে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। ইসলামে এ দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন এবং নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, শুক্রবার এমন একটি দিন, যেদিন আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ রয়েছে। তাই এ দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল