রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

রোজায় ইফতার ও আর্থিক অনুদান দেওয়ার গুরুত্ব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১১:২

শেয়ার করুনঃ
রোজায় ইফতার ও আর্থিক অনুদান দেওয়ার গুরুত্ব

ভোর রাতে সাহরি ও দিনশেষে ইফতার করা রোজার দুটি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজের মাধ্যমেই পূর্ণ হয় রোজা। রমজানজুড়ে এই কাজ দুটির রয়েছে আলাদা গুরুত্ব ও তাৎপর্য। কেননা রাতের সাহরি খাওয়া সুন্নাত ও কল্যাণের। যতদিন সময় হওয়ার সঙ্গে ইফতার করা হয় ততদিন রোজাদারের জন্য বরকত ও কল্যাণ নাজিল হতে থাকে।

যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব ও তাৎপর্য। যাতে ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী কারোরই সাওয়াব কমানো হবে না। রোজাদার গরিব কিংবা ধনী হোক, বন্ধু হোক বা আত্মীয়, দূরের বা কাছের, সে যে-ই হোক না কেন, তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার।

আরও

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

রোজাদারকে ইফতার করানো- সাওয়াব বৃদ্ধি এবং গোনাহ মাফের আমল হিসেবে আখ্যায়িত করেছেন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে-হজরত জায়েদ ইবনে জুহানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাল, তারও রোজাদারের ন্যায় সাওয়াব হবে; তাতে রোজাদারের সাওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন, ‘যে রোজাদারকে ইফতার করাল, তাকে পানাহার করাল, তাকেও রোজাদারের সমান সাওয়াব দেওয়া হবে; তাতে তার (রোজাদারের) নেকি বিন্দুমাত্র হ্রাস করা হবে না।’ (তাবারানি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক)

আরও

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

ইসলাম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

এমনকি ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করলে তা গ্রহণ করায় রয়েছে কল্যাণ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর দাওয়াত গ্রহণের একটি বর্ণনা তিনি নিজ ভাষায় তুলে ধরেছেন-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাঁকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করল; তিনি তাতে সাড়া দিলেন এবং বললেন, ‘আমি তোমাকে (নারীকে) বলছি, যে ঘরের অধিবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে, তাদের জন্য তার অনুরূপ সাওয়াব হবে।

নারী বলল, ‘আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন, বা এ জাতীয় কিছু বলেছে। তিনি বললেন, ‘আমি চাই এ নেকি আমার পরিবার অর্জন করুক। (মুসান্নেফে ইবনে আব্দুর রাজ্জাক)

রমজান মাস ও রোজা বান্দার জন্য আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ। আল্লাহ তাআলা এ মাস ও রোজাকে কেন্দ্র করে বান্দার জন্য কল্যাণ ও অনুগ্রহ লাভের অনেক ক্ষেত্র ও মাধ্যম তৈরি করেছেন। যে সবের মাধ্যমে মানুষ আল্লাহ অনুগ্রহ ও কল্যাণ লাভ করতে পারবে। রোজাদারকে ইফতার করানো এ সব অনুগ্রহের একটি।

রোজা পালনকারীর জন্য আল্লাহ তাআলা কোনো প্রতিদান বা পুরস্কার ঘোষণা না করে তা তিনি নিজে দেবেন বলে ঘোষণা করেছেন। আর পরকালে রোজাদার জন্য আলাদা করে ‘রাইয়্যান’ জান্নাত নির্মাণ করেছেন। যে জান্নাতে রোজাদার ব্যতিত আর কেউ স্থান পাবে না।ইফতার গ্রহণের দাওয়াত আসলে তা গ্রহণ করায়ও রয়েছে সাওয়াব। এ সাওয়াব প্রদানে আল্লাহ তাআলা কাউকেও কম বেশি করবেন না। বরং সবাইকে সমান সাওয়াব দান করবেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রোজাদারকে আর্থিক সহায়তা

ইফতারের নামে কোনোভাবেই যেন খাবারের অপচয় না হয়। ইফতারের গরিব-দুঃখী ও অসহায়দের আমন্ত্রণ করা জরুরি। গরিব রোজাদারকে আর্থিক দান-অনুদান দেয়াও কল্যাণের। কেননা-

কেউ যদি কোনো গরিব রোজাদারকে ইফতারের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা করে; তাতে সে ওই টাকায় ইফতারও করল; আবার কিছু অর্থ বাচিয়ে তা দিয়ে সাবলম্বী হলো; এটাও ইফতার করানোর ফজিলতের অন্তর্ভূক্ত হবে। আর গরীব ব্যক্তিও আর্থিকভাবে উপকৃত হবে।

আর ইফতারের দাওয়াত যদি অসহায় গরিব-দুঃখীর জন্য হয়, তবে সেখানে ধনী ও স্বচ্ছল ব্যক্তিদের অংশগ্রহণ না করাই ভালো।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর রোজাদারদেরকে পারস্পরিক দাওয়াত ও সদাচরণ বিনিময়ের তাওফিক দান করুন। অস্বচ্ছল, গরিব-দুঃখীর মাঝে ইফতার, ইফতার সামগ্রী এবং অর্থ দান করার তাওফিক দান করুন। আমিন।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

সর্বশেষ সংবাদ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

ইসলামে শুক্রবার বা জুমার দিন বিশেষ মর্যাদাপূর্ণ। মুসলমানদের জন্য এ দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও আল্লাহর স্মরণে নিবেদিত। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজ শেষে জীবিকার সন্ধানে ছড়িয়ে পড়া এবং আল্লাহকে অধিক স্মরণ করার কথাও বলা হয়েছে। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো জুমার নামাজ। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

ইসলামে সপ্তাহের বিশেষ মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। মুসলমানদের কাছে জুমার দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনের ফজিলত অর্জনে বেশ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই জুমার দিনটি যথাযথভাবে কাটাতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ইসলামি চিন্তাবিদরা। জুমার নামাজের আগে গোসল করা, দাঁত পরিষ্কার করা, পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাহসম্মত আমল। পাশাপাশি মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান