রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

প্রতিবেশীর অধিকার রক্ষার উপকারিতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ১৬:৪১

শেয়ার করুনঃ
প্রতিবেশীর অধিকার রক্ষার উপকারিতা
প্রতিবেশীর অন্যতম প্রধান অধিকার হচ্ছে, তার সঙ্গে উত্তম আচরণ ও ভালো ব্যবহার করা। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা শুধু উপদেশই নয় বরং তা আল্লাহ তাআলার নির্দেশ। কুরআনুল কারিমে এসেছে-আর আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে কাউকে শরিক কর না। বাবা-মার সঙ্গে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্মীয়, ইয়াতিম-মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসির প্রতিও (সদয় ব্যবহার কর)। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক-গর্বিতদের পছন্দ করেন না।’ (সুরা নিসা : আয়াত ৩৬)

এ আয়াত থেকে প্রতিবেশীর অধিকারের বিষয়টি সুস্পষ্ট। সুতরাং কোনো প্রতিবেশীর বিপদে সাহায্য-সহায়তা করতে না পারলেও তার প্রতি উত্তম আচরণ, সুন্দর ব্যবহার করা আল্লাহ তাআলা কর্তৃক এটি তার নির্ধারিত অধিকার। প্রতিবেশীর অধিকার সম্পর্কে হাদিসের অসংখ্য নির্দেশনা রয়েছে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বার বার প্রতিবেশী অধিকার প্রসঙ্গে দিকনির্দেশনা পেয়েছেন। সেসব দিকনির্দেশনাগুলো সাহাবায়ে কেরামের কাছে তুলে ধরেছেন। উম্মতের জন্য রেখে গেছেন। যাতে কেউ প্রতিবেশীর সঙ্গে অসদাচরণ বা খারাপ ব্যবহার না করে।

হাদিসের বর্ণনায় প্রতিবেশী অধিকার

আরও

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি
- যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং প্রতিবেশীর প্রতি অসদাচরণ করবে না, বিচারের দিন তিনি হবে সম্মানিত ও মর্যাদাবান। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং তার অতিথিদের সঙ্গে উত্তম কথা বলে বিচারের দিন তারাও মর্যাদাবান হবে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং প্রতিবেশীর সঙ্গে ভালো কথা বলবে, আল্লাহ তাআলা বিচারের দিন তার সঙ্গে উত্তম কথা বলবেন।’ (বুখারি)

‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনকে বিশ্বাস করে সে তার প্রতিবেশীকে কষ্ট না দিয়ে তার সঙ্গে উত্তম ব্যবহার করবে।’ (মুসলিম, মিশকাত) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে সব সময় প্রতিবেশী সম্পর্কে অসিয়ত করেন। এমনকি আমার মনে হলো যে, তিনি প্রতিবেশীকে ওয়ারিস বা উত্তরাধিকার বানিয়ে দেবেন।’ (বুখারি, মুসলিম)

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
প্রতিবেশীদের প্রতি অবহেলায় হাদিসের বর্ণনা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সে মুমিন নয়; যে ভরাপেটে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অনাহারে থাকে।’ (বুখারি, তাবারানি, বায়হাকি, মুসতাদরাকে হাকেম) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৩বার) বলেছেন, আল্লাহর কসম! সে মুমিন নয়; আল্লাহর কসম! সে মুমিন নয়; আল্লাহর কসম! সে মুমিন নয়।জিজ্ঞাসা করা হলো- হে আল্লাহর রাসুল! কোন ব্যক্তি? তিনি বললেন- ‘যে ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ থাকে না।’ (বুখারি)

আরও

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত
অন্য বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্ক করে বলেন, ‘ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না; যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না।’ (মুসলিম)

প্রতিবেশীর প্রতি সদয় হতে হাদিসের বর্ণনা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রিয় সাহাবি হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন- হে আবু যর! যখন তুমি (ঝোল তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখ।’ (মুসলিম) অন্য এক বর্ণনায় আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমাকে আমার বন্ধু (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসিয়ত করে বলেছেন যে- যখন তুমি ঝোল (তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বেশি কর। অতপর তোমার প্রতিবেশীর বাড়িতে রীতিমতো পৌঁছে দাও।’ (মুসলিম)

প্রতিবেশীর অধিকার রক্ষায় উপকারিতা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, সুন্দর চরিত্র অবলম্বন করা এবং প্রতিবেশীর সঙ্গে ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং হায়াত (আয়ু) বেড়ে যায়।’ (মুসনাদে আহমাদ, বায়হাকি) প্রতিবেশীর অধিকার নিশ্চিত করতে কুরআন-সুন্নাহর এ দিকনির্দেশনা ও অসিয়তগুলোই যথেষ্ট। প্রতিবেশীর অধিকার রক্ষায় সচেতন হলে এবং কুরআন-সুন্নাহর ওপর যথাযথ আমল করলেই পারস্পরিক সম্প্রীতি, সুন্দর সমাজ ও সুসম্পর্ক গঠন করা সম্ভব।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রতিবেশীর অধিকার রক্ষায় করণীয়

ইসলামে বিশ্বাসী মুমিন মুসলমানের জন্য এ বিষয়টি পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য, নিজেদের হায়াত বৃদ্ধির জন্য প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ একটি অন্যতম শর্ত ও গুরুত্বপূর্ণ আমল। সুতরাং শান্তি ও সম্প্রীতি রক্ষায় মুমিন মুসলমানসহ সবার করণীয় হলো-

প্রতিবেশী ক্ষুধার্ত হলে তার সঙ্গে খাবার ভাগ করে নেয়া। (মুসলিম)

প্রতিবেশীকে অযথা হয়রানি না করা।

প্রতিবেশীর দাওয়াতে অংশগ্রহণ করলে সাধ্যানুযায়ী উপহার-উপঢৌকন দেয়া। (মুসলিম)

প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাওয়া এবং তার সেবা করা।

প্রতিবেশী মারা গেলে তার দাফন-কাফন ও জানাযায় অংশগ্রহণ করা।

প্রয়োজনে প্রতিবেশিকে আর্থিক ঋণ দেয়া।

প্রতিবেশীর সঙ্গে সব সময় বিনয়ের সঙ্গে কথা বলা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহসহ সবাইকে প্রতিবেশীর অধিকার যথাযথ পালন করার তাওফিক দান করুন। কুরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রতিবেশীর অধিকার আদায়ে সচেতন হওয়ার তাওফিক দান করুন। প্রতিবেশীর অধিকারের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে নিজেদের ঈমান ও হায়াতকে বাড়িয়ে নেয়ার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

সর্বশেষ সংবাদ

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

এ সম্পর্কিত আরও পড়ুন

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

মানুষের জীবনে ভুল, মতবিরোধ ও মনোমালিন্য স্বাভাবিক বিষয়। তবে ইসলাম মানুষকে প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, ধৈর্য ও উদারতার শিক্ষা দিয়েছে। কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার মর্যাদা এবং এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।’ এই আয়াত একজন মুমিনকে রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করার

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি ও ধর্মের সীমারেখা পেরিয়ে গোটা মানবজাতির জন্য কল্যাণ, শান্তি ও উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’—সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ; তার জন্য, যে আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ (সূরা আল-আহযাব: ২১) মহানবী