রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বনবির শিক্ষা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ১৬:১৮

শেয়ার করুনঃ
স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বনবির শিক্ষা
ইসলামে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার বিষয়ে অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। এছাড়া বর্তমান বিশ্বময় করোনা পরিস্থিতির কারণে এদিকে আরও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।আল্লাহপাক একমাত্র তার ইবাদত করার লক্ষ্যে মানুষ সৃষ্টি করেছেন। আর সুন্দরভাবে ইবাদত করার জন্য শারীরিক শক্তি প্রয়োজন। একজন সুস্থ্য মানুষই সঠিকভাবে ইবাদত-বন্দেগি করতে পারে। আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের শরীরের প্রতি যত্নবান হতে হবে। শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বারোপ করে বিভিন্নস্থানে তার উম্মতকে নসিহত করেছেন। হাদিসে এসেছে-

হজরত আবু মালেক আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।’ (মুসলিম) পরিস্কার-পরিচ্ছন্নতাকে ইসলামে যেভাবে গুরুত্ব দেয়া হয়েছে তা অন্য কোনো ধর্মে এরূপ গুরুত্ব দেয়া হয়নি। ইসলামে  ব্যক্তির পরিচ্ছন্নতা, ঘরের পরিচ্ছন্নতা ও পরিবেশের পরিচ্ছন্নতা, রাস্তা-ঘাটের পরিচ্ছন্নতাসহ এমন কোনো দিক নেই যা থেকে এ বিষয়টি বাদ পড়েছে। পরিচ্ছন্নতার ওপর ইসলাম যে এতবেশি গুরুত্বারোপ করেছে; এর কারণ কী?

পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়ার মূল কারণ হলো- আমরা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা সুস্থ থাকব, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে।বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র অপরিচ্ছন্নতার কারণেই শরীরের রোগ ব্যাধি দানা বাধে। এমন অনেকে আছেন- যারা নিয়মিত গোসল করে না, নিয়মিত দাঁত ব্রাশ করে না। ফলে কী হয়?এতে শরীরে আস্তে আস্তে বিভিন্ন প্রকার ছোট ছোট রোগ দেখা দেয়, আর এই ছোট ছোট রোগগুলোই একদিন বড় আকার ধারণ করে। যদিও সুস্থ থাকার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই।

আরও

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে
পৃথিবীতে সুস্থ-সুন্দর জীবন-যাপনের জন্য আমাদের কত আকুতি, কত পরিশ্রম, কত সাধনা। কিন্তু সত্যিকার অর্থে যে পথে সুস্থ থাকা যায় তার সঠিক নিয়ম অনুসরণ না করার কারণে আজ বিশ্বে এমন সব রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ছে; যেগুলো থেকে পরিত্রাণের আর কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মনে রাখতে হবে

জীবনের বড় একটি সম্পদ সুস্থতা। সময় থাকতে এর যথাযথ মূল্যায়ন করতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হে আমার উম্মত! পাঁচটি সম্পদ হারানোর আগে তার মর্যাদা দাও। তাহলো- মারা যাওয়ার আগেই তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও।

বুড়ো হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও।

আরও

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি
দারিদ্র্যের আগে সচ্ছলতার মূল্য দাও।

অসুস্থতার আগে সুস্বাস্থ্যকে মূল্য দাও।

ব্যস্ততার আগে অবসরকে কাজে লাগাও।’ (মুসতাদরিকে হাকেম)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের অসুস্থ হওয়ার আগে সুস্বাস্থ্য তথা সুস্থতাকে মর্যাদা দেয়ার কথা বলেছেন। সুস্বাস্থ্য বজায় রাখার প্রতি উৎসাহিত করেছেন। আর নিজেদের সুস্থতায় বার বার এ দোয়া পড়তে উম্মতে মুহাম্মাদিকে তাগিদ দিয়েছেন তিনি। সব সময় এ দোয়াটি বেশি বেশি পড়ার কথা বলেছেন বিশ্বনবি-

اَللَّهُمَّ اَعُوْذُبِكَ مِنَ الْهَمِّ وَ الْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسْلِ وَ ضَلْعِ الدَّيْنِ وَ غَلَبَةَ الرِّجَالِ

উচ্চারণ : 'আল্লাহুম্মা আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়াল আঝযি ওয়াল কাসলি ওয়া দালয়িদ দাঈনি ওয়া গালাবাতির রিঝালি।'

অর্থ : হে আল্লাহ! আমি অস্থিরতা, চিন্তা, নিরুপায় অবস্থা, অলসতা ও অসুস্থতা, ঋণের বোঝা এবং লোকদের দ্বারা আমাকে পরাজিত করা থেকে আপনার আশ্রয় প্রার্থণা করছি।' (বুখারি, মুসলিম)

তিনি আরও বলেছেন, স্বাস্থ্যকে কাজে লাগাও, স্বাস্থ্যকে রক্ষা করো। আল্লাহর নবি তার এক সাহাবিকে ডেকে বললেন- হে আমার সাহাবি, জেনে রাখ, ‘নিশ্চয় তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে।’ (বুখারি) এ সাহাবি যিনি সারাদিন রোজা রাখতেন আর সারারাত নফল নামাজে কাটিয়ে দিতেন। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে শরীরের হক আদায় করার কথা বলে সুস্বাস্থের দিকেই ইঙ্গিত করেছেন। যেন ধারাবাহিক রোজা পালন এবং রাতভর নামাজ আদায়ের কারণে অসুস্থ হয়ে না যান।

সুতরাং এ হাদিস থেকেও বুঝা যায়, ইসলাম এমন কিছু করতে বলে না; যা থেকে শরীরের ক্ষতি হতে পারে। আমরা যদি সব কিছু ভুলে গিয়ে শুধু দিন-রাত ইবাদতে মগ্ন থাকি আর শরীরের প্রতি, ঘর-সংসারের প্রতি, স্ত্রী-সন্তানের প্রতি খেয়াল না রাখি তবে কী মহান আল্লাহপাক সন্তুষ্ট হবেন? না’, মোটেও না। আমাদের ইবাদত, ঘর-সংসার সব কিছুই করতে হবে এবং স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। সুস্বাস্থ্য মূল্যবান সম্পদ। শারীরিক সুস্থতা ও মানসিক স্বস্থির ওপরই একাগ্রচিত্তে ইবাদত নির্ভরশীল। হাদিস শরিফেও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে জোর তাগিদ এসেছে-

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘অধিকাংশ মানুষ আল্লাহ পাকের দু’টি বিশেষ নেয়ামত সম্পর্কে খুবই অমনোযোগী। একটি হলো স্বাস্থ্য। আর অপরটি হলো অবসর।’ (বুখারি ও তিরমিজি) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।’ (মুসলিম) ইসলামের দৃষ্টিতে অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উত্তম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কেয়ামতের দিন বান্দাকে নেয়ামত সম্পর্কে সর্ব প্রথম যে প্রশ্নটি করা হবে তাহলো- তার সুস্থতা সম্পর্কে। তাকে বলা হবে, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দিইনি?’ (তিরমিজি)

এছাড়া রোগাক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেয়ার তাগিদও দিয়েছে ইসলাম। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে অসুস্থ হলে চিকিৎসা নিতেন এবং বলতেন- হে আল্লাহর বান্দারা! তোমরা চিকিৎসা নাও, কেননা মহান আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি; যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। তবে একটি রোগ আছে যার কোনো প্রতিষেধক নেই, তাহলো বার্ধক্য।’ (আবু দাউদ) আল্লাহ তাআলা বিশ্ববাসীকে সুস্বাস্থ্যের অধিকারী করুন। হাদিসে বর্ণিত সুস্বাস্থ্য রক্ষায় করণীয়গুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

মানুষের জীবনে ভুল, মতবিরোধ ও মনোমালিন্য স্বাভাবিক বিষয়। তবে ইসলাম মানুষকে প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, ধৈর্য ও উদারতার শিক্ষা দিয়েছে। কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার মর্যাদা এবং এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।’ এই আয়াত একজন মুমিনকে রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করার

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি ও ধর্মের সীমারেখা পেরিয়ে গোটা মানবজাতির জন্য কল্যাণ, শান্তি ও উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’—সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ; তার জন্য, যে আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ (সূরা আল-আহযাব: ২১) মহানবী

সর্বশেষ সংবাদ

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ