শনিবার, ৪ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাস জীবন

ব্রুনেইয়ে বাংলাদেশ দূতাবাসে নির্যাতনের ভিডিও ভাইরাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ১৭:৪৬

শেয়ার করুনঃ
ব্রুনেইয়ে বাংলাদেশ দূতাবাসে নির্যাতনের ভিডিও ভাইরাল

বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে যাদের পাঠানো অর্থ, ব্রুনেইয়ে বাংলাদেশ দূতাবাসে তাদেরই নির্যাতনের অভিযোগ উঠেছে। বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের কর্মীদের বিরুদ্ধে দূতাবাসের মধ্যেই পেটানোর ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা দেশের ভাবমূর্তিও ক্ষু্ণ্ণ করছে। বিষয়টি নিয়ে কথা বললে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, ঘটনাটি তারও নজরে এসেছে। তিনি মঙ্গলবার বলেন, ‘কিছু তথ্য আমার কাছে এসেছে, আমি তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি (ব্যবস্থা নেয়ার জন্য)।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দূতাবাসগুলো থাকলেও সেখানে বিভিন্ন পদে অন্য মন্ত্রণালয়ের কর্মচারীরাও নিয়োগ পান, যাদের কর্তৃত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছেই থাকে। দূতাবাসের ভেতরে নির্যাতনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, ‘এটা একটা অপরাধ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ জনশক্তি রফতানির বাজার হিসেবে ব্রুনেইয়ে বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশ। গত এপ্রিলেই দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অনেক বাংলাদেশি শ্রমিক এখনই রয়েছে। বাংলাদেশেও দেশটির বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। 

তবে ব্রুনেইয়ে বাংলাদেশ মিশন চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়বহির্ভূত কর্মকর্তাদের দিয়ে; সেখানে পররাষ্ট্র ক্যাডারের কোনো কর্মকর্তাই নেই। বিষয়টি নিয়ে কথা বলতে ফোন করা হলে ব্রুনেইয়ে বাংলাদেশের হাইকমিশনার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বলেন, ‘আপনি কী করে জানলেন, তারা (মারধরকারীরা) হাইকমিশনের কর্মী?’ এই বলেই ফোন কেটে দেন তিনি। পরে অনেকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হল বিদেশে থাকা বাংলাদেশি শ্রমিকদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। বাংলাদেশের জিডিপিতে এর অবদান ১২ শতাংশের মতো। বাংলাদেশের অর্থনীতির অগযাত্রায় প্রবাসী শ্রমিকদের ‘নেপথ্য নায়ক’ বিভিন্ন সময় অভিহিত করা হলেও প্রবাসে দূতাবাসগুলোতে তাদের নানা বঞ্চনার খবরই বেশি আসে।

আরও

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

ব্রুনেই দূতাবাসে নির্যাতনের সর্বশেষ যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যায়, প্রবাসী এক কর্মী দূতাবাস কর্মকর্তার টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছেন, ওই কক্ষে আরও পাঁচ-ছয়জন রয়েছেন, যারা একজন একজন করে এসে কর্মকর্তার পাশে দাঁড়ানো প্রবাসী শ্রমিককে কিল-ঘুষি এমনকি লাথিও মারছেন। এসব ঘটনায় হাইকমিশনারের কাছে পাঠানো ওই মিশনের হেড অব চ্যান্সেরি মইনুল হাসানের লেখা একটি চিঠি দেখা যায়, নির্যাতনের ঘটনার তদন্ত করতে সুপারিশ করা হয়। ওই চিঠির তথ্য অনুযায়ী, ভিডিওতে নির্যাতনের সময় টেবিলের ওপাশে বসা কর্মকর্তা হলেন প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল রশিদ। তিনি কাজ করেন ফার্স্ট সেক্রেটারি জিলাল হোসাইনের অধীনে। তারা দু’জনই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা।

প্রবাস জীবন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এই ভিডিওর নির্যাতনের ঘটনাটি ঘটে ২১ আগস্ট সকাল ১০টা থেকে ১১টার মধ্যে। চিঠিতে এ ঘটনার সত্যতাও স্পষ্ট হওয়া যায়। ওই চিঠি অনুযায়ী, প্রবাসী কর্মী ও জনশক্তি রফতানির এজেন্টদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই নির্যাতনের ঘটনা ঘটছে। এর আগে গত বছরও দূতাবাসের ভেতরে এমন নির্যাতনের ভিডিও এসেছিল সোশ্যাল মিডিয়ায়। দূতাবাসের মধ্যে এ ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন নুরুল ইসলাম ডাবলু নামে এক ব্যক্তি, যিনি সর্বশেষ ভিডিও নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ব্রুনেই অবস্থিত বাংলাদেশ এমবাসিতে নিযুক্ত লেবার অফিসারের আচরণ দেখুন। কত অমানবিক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

‘অপরাধ বা বাটপারি কিংবা কাহারো সাথে প্রতারণা যদি উক্ত ব্যক্তি করেও থাকে, তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিতে পারতেন না? কোন ক্ষমতাবলে এই অফিসার তার নিজ অফিসের অভ্যন্তরে অফিসিয়ালি গণপিটুনির ব্যবস্থা করলেন? এটা কতটা যৌক্তিক? কে দিয়েছে তাকে এই পাওয়ার? কিভাবে সে, এমবাসির মধ্যে ধরে এনে মানুষ পিটায়?’

আরও

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

৩–২ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা

৩–২ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (৯ মে) সকালে মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি যাত্রা শুরু করে। দুবাইয়ে যাত্রাবিরতির পর শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগের কথা জানিয়েছে। রোববার (১৫ মার্চ) দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে না পেরে

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশি কর্মী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশি কর্মী

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের মধ্যে রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এক বিবৃতিতে পাঁচজনের

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান

আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও গৌরবোজ্জ্বল স্বীকৃতি অর্জন করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান। গবেষণা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) গত কয়েক মাস ধরে লিবিয়ায় ছিলেন, তাদের জীবন ছিলো মানবপাচার চক্রের শিকার। হত্যার পর খুনিরা পরিবারের হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠিয়ে দেয়, যা দেখে স্বজনদের আহাজারি থামছে না। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। হৃদয়ের