
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ৩:৫৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাস্তবতা হচ্ছে যে, এ সরকার শুধু জনবিচ্ছিন্নই হয়ে পড়েনি, তারা পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে নির্ভর না করে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে না।সেজন্য তারা আজকে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও করায়ত্ত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উত্তরার নিজ বাসা থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এটা অসম্ভব যে হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পরে সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যাবে। আমরা কোন দেশে বাস করছি? এখানে কি কোনো আইনের শাসন নেই। ১৯৭২ সালের সংবিধানে আমাদের যে গণতন্ত্রের নূন্যতম অধিকার দিয়েছে সে বিষয়গুলো আমাদের নেতাকর্মী যারা ভিন্নমত পোষণ করেন তাদের জন্য একেবারে অনুপস্থিত হয়ে গেল?তিনি অবিলম্বে এসব নেতাকর্মীদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে খালেদা জিয়াসহ সারাদেশের নেতাকর্মীর মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।