শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

মহানবীকে নিয়ে কার্টুন গর্হিত অপরাধ: বিএনপি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ নভেম্বর ২০২০, ২২:১২

শেয়ার করুনঃ
মহানবীকে নিয়ে কার্টুন গর্হিত অপরাধ: বিএনপি
সব ধর্মের মানুষের ধর্মবিশ্বাসের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল- এমন মন্তব্য করে দলটি মহানবী সা.কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায় মুসলিম বিশ্বের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মনেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রাসুল সা.-এর কার্টুন প্রকাশকে বিএনপি একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানান।

দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, 'পবিত্র ধর্ম ইসলাম এবং মহানবী মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থান গ্রহণকে কেন্দ্র করে সারা বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সকল ধর্ম-বর্ণের কোটি কোটি যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে-বিএনপি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।'শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী বিএনপি মনে করে যে, মহানবী সা.-এর কার্টুন প্রকাশ ও তা সমর্থন করা যেমন ধর্মবিদ্বেষকে উসকে দেয়ার মতো অপরাধ তেমনি প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে যিনি মানবতার ধর্ম ইসলাম প্রচার করেছেন সেই মহানবী সা.-এর দীক্ষাই হোক আমাদের নির্দেশক।'ফখরুল বলেন, 'বিএনপি আরও মনে করে যে, পবিত্র ইসলাম ও মহানবী সা.-এর অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে তার গোটা মানবজাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রমনীয় হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেয়ার মতো মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্যোগী হতে হবে। কারণ ঘৃণা ও সন্ত্রাস-কোনোটাই বিশ্ববাসীর কাম্য নয়।'

আরও

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশ সরকার কোনটাতে প্রতিবাদ জানায় আর কোনটাতে জানায় না- এটা বলা দুরূহ। কারণ আপনারা লক্ষ্য করে দেখেছেন যে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে প্রশ্নের সম্মুখীন হয়, সীমান্তে গুলি করে মারা হয় আমাদের নাগরিকদেরকে, সে বিষয়ে কিন্তু আমাদের সরকার কোনো প্রতিবাদ জানান না বা প্রতিবাদ করেন না। আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা তাদের যে সমস্ত চিন্তা-ভাবনা সেগুলোকে লক্ষ্য করে বা সেগুলোকে কেন্দ্র করে সরকার কখনো সেই ধরনের স্ট্যান্ড নেয়নি।'

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ফখরুল বলেন, 'আমার মনে হয়, সেই কারণে হয়ত তারা (সরকার) এখন পর্যন্ত কোনো রি-অ্যাকশন দেয়নি। সেটাতে তাদের যে চরিত্র তা পরিষ্কার হয়ে উঠে।'এসময় তিনি নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ এর কড়া সমালোচনা করেন।বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন যে আইন সংশোধন করতে যাচ্ছে বা প্রস্তাব করেছে, সেগুলো করলে তা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বেশ কঠিন হয়ে পড়বে।’

ফখরুল জানান, নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ বিষয়ে নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত কমিটি বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করেছে, যা গতকাল স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হয়। আজ বিকালে বিএনপির একটি প্রতিনিধি দল এই সংক্রান্ত সুপারিশ ও চিঠি ইসিতে দিয়ে আসবে।’শনিবারের বৈঠকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।এছাড়া আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে অংশ নেবে বা অংশ নিতে পারবে না, সেই সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের বিষয় বলে মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়

একক প্রার্থী কৌশলে স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি

একক প্রার্থী কৌশলে স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠন এবং নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের নীতিনির্ধারকরা মনে করছেন, শক্তিশালী সাংগঠনিক কাঠামো ছাড়া নির্বাচনী কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে জেলা, মহানগর, উপজেলা ও

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকেও জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারও বৈধতা হারাবে। শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে পথসভা ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত আটটার দিকে হিলি বাজারের গোডাউন মোড়ে অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে বক্তব্য দেন। পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশের প্রায় ১ হাজার ৪০০