
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ৩:১৭

পিরোজপুরের সাবেক এমপি আবদুল আউয়ালের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন অনুসন্ধানের তালিকায়। তাদের সম্পদের তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের উপ-পরিচালক আলী আকবরকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ নিয়ে চারদিকে সমালোচনা শুরু হয়। এটি বিচার বিভাগের ওপর এক ধরনের হস্তক্ষেপ বলে মনে করেন অনেকে। যদিও আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, রূঢ় আচরণের কারণে বিচারককে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অভিযোগ কোনো বিচারকের বিরুদ্ধে উত্থাপিত হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার বিধান আছে। কিন্তু সেটি এ ক্ষেত্রে মানা হয়নি।
