
প্রকাশ: ৫ মার্চ ২০২০, ৫:৩০

দেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে এবং তার প্রমাণ হিসেবে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, “আজ বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। তার প্রমাণ পিরোজপুর। সেখানকার আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতির (একেএম আউয়াল) বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী অপরাধের দায়ে কারাগারে রয়েছেন।” বৃহস্পতিবার (৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
