
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ৩:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের ২৪ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। ভিপি নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।’
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় নানকের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন নাছিমসহ অন্যরা।
নানক বলেন, ‘ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে। তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারে আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাবির ডাকসু ভবনের নিজ কার্যালয়ে হামলার স্বীকার হন ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
