শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ব্যারিস্টার হলেন তারেক-জোবাইদার মেয়ে জাইমা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ৩:৪০

শেয়ার করুনঃ
ব্যারিস্টার হলেন তারেক-জোবাইদার মেয়ে জাইমা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বার অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) করেন তিনি।

এর আগে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তারেক রহমান ও জোবাইদা রহমানের মাঝে জাইমা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বুধবার। বিএনপির নেতাকর্মীরা জানান, জাইমা রহমানের ব্যারিস্টারি ডিগ্রি লাভ জিয়া পরিবার তথা জাতীয়তাবাদী পরিবারের জন্য অত্যন্ত খুশির খবর। তবে এমন এক সময় তার সাফল্যের খবর আসলো যখন দাদি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৬৬৫তম দিন অসুস্থ অবস্থায় কারাবন্দি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসাথে তার উত্তোরত্তর সাফল্য-সমৃদ্ধি কামনা করছি।

জানা গেছে, জিয়া পরিবারের আগামী উত্তরসূরি জাইমা রহমানের এই সাফল্যের জন্য বিএনপি ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ওয়ান ইলেভেনের পর থেকে বাবা-মা’র সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। দাদি খালেদা জিয়ার অনুপ্রেরণায় জাইমা রহমান আইনী পেশা বেছে নেন।

আরও

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা
ফেসবুকে জিয়া পরিবারের ছবি পোস্ট করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় একজন নেতা লিখেছেন ‘অভিনন্দন ব্যারিস্টার জাইমা রহমান। যাত্রা শুভ হোক। দাদা-দাদি ও বাবার মতো-জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের আলোর দিশারী হয়ে নিশ্চয়ই একদিন কোটি কোটি মানুষকে পথ দেখাবেন। পথ হোক মসৃন ও কুসুমাস্তীর্ণ। রাব্বুল আলামিন দীর্ঘ ও নেক হায়াৎ দান করুক। আমিন।’ খালেদা জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এ হার্টলি কনগ্রেজুলেশস টু ব্যারিস্টার জাইমা রহমান। কনগ্রেজুলেশনস টু হার প্রাউড ফাদার দেশনায়েক তারেক রহমান এন্ড ডা. জোবাইদা রহমান, এ প্রমিনেন্ট কার্ডিওলোজিস্ট।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ইউট্যাবের শুভেচ্ছা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
জাইমা রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়- দাদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছেতেই বিলেতে আইন পেশায় পড়াশোনা করেন জাইমা রহমান। এছাড়া দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাবা তারেক রহমান ও মা ডা. জোবায়দা রহমানের অনুপ্রেরণাও কম নয়। জাইমা ব্যারিস্টার হওয়ায় জিয়া পরিবারের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। আমরা তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কিন্তু এমন সময় তিনি ব্যারিস্টার হলেন যখন তার দাদি বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলখানায় দুর্বিষহ শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। এরপরও হয়তো প্রিয় নাতনির এই সাফল্যের খবর যখন তার কানে পৌঁছাবে- তখন নিশ্চয়ই তিনি আনন্দে উদ্বেলিত হবেন। হয়তো শত সহস্র অবিচার, পীড়ন ও দুঃখ কষ্টের মধ্যেও তিনি নাতনীকে তাড়া করবেন। ইউট্যাবের বিবৃতি দাতাদের অন্যতম হলেন- সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন খান, ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ইসরাফিল প্রামাণিক রতন, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, অধ্যাপক খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), অধ্যাপক তোজাম্মেল (ইবি) প্রমুখ।

উল্লেখ্য, ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে জাইমার জন্ম। জন্মের পর থেকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় দাদী বেগম খালেদা জিয়ার সাথে বড় হয়েছেন তিনি। সেই বাসায় তার বাবা-মাও থাকতেন। ঢাকার বারিধারায় আইএসডি (ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা) স্কুলে ইংরেজী মাধ্যমে পড়াশুনা করেছেন জাইমা।

আরও

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

সর্বশেষ সংবাদ

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।” তার

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায় এবং বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।” মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে চলমান সংকটের সমাধান জাতীয় সংসদের ভেতরেই হোক—এমন প্রত্যাশা জানিয়েছে বিরোধী দল। তবে সংসদের ভেতরে এ সংকটের সমাধান না হলে আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের ড্রাগ টেস্ট করতে হবে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় থাকবে না এবং জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করা হবে। রফিকুল ইসলাম জামাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী