শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

১৩ বছরে দ্রব্যমূল্য ২ থেকে ৩ গুণ বেড়েছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৩০

শেয়ার করুনঃ
১৩ বছরে দ্রব্যমূল্য ২ থেকে ৩ গুণ বেড়েছে

পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকার দলীয় সিন্ডিকেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দায়িত্ব সরকারের,কে কি খাবে তা নির্ধারন করা সরকারের দায়িত্ব নয়।’ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় দেশবাসী হতাশ ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, সরকার ও ব্যবসায়ীদের সদিচ্ছার উপর দ্রব্যমূল্য নির্ভর করে। সরকারের লাগাতার দখলদারিত্বের কারণেই দাম বাড়ছে বলেও অভিযোগ করেন এই নেতা।

সরকার দলীয় স্বার্থে অর্থনীতি ও রাজনীতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করতে পারছে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের বাজারকে অসহনীয় করার জন্য দায়ী ভোটারবিহীন সরকার। দলীয় ব্যবসায়িদের সিন্ডিকেট না ভাংতে পারলে এবং টিসিবিকে নিয়ন্ত্রন করতে না পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়।’ এসময় দ্রব্যমূল্যের উধ্বর্গতি রোধে সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান মির্জা ফখরুল। বিএনপির এই মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে যেসব বিষয় ও ঘটনা প্রধান অনুঘটক হিসেবে ভূমিকা রেখে আমাদের সাধারণ সমগ্র জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাড়ে বর্তমান ভোটারবিহীন সরকারের লাগাতার দখলদারিত্ব। অবৈধ দখলদার সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমাজের সকল ক্রিয়াশীল অংশকে বিকল করে রেখেছে। যার ফলশ্রুতিতে সমাজে নিয়তই বেড়ে চলেছে ঘুষ, দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট বাণিজ্য। ঠুটো জগন্নাথ পার্লামেন্ট কেবলই সরকারের ক্ষমতার একটি লেবাস। ফলে সরকারের নেই কোন জবাবদিহিতা জনগণের প্রতি নেই কোন দায়বদ্ধতা। আর এই জবাবদিহিতা বিহীন পরিস্থিতি নিশ্চিত করতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাবন্দি করে রেখেছে এই স্বৈরাচারী সরকার।’

সবশেষে তিনি বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের ক্রিয়াশীল ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে সরকার। দ্রব্যমূল্যসহ জনজীবনের সকল স্বাভাবিক জীবনযাত্রাকে সহনীয় মাত্রায় রাখতে হলে আমাদের গড়ে তুলতে হবে একটি জবাবদিহিতা মূলক সরকার। অন্যথায় শুধু দ্রব্যমূল্য ভিত্তিক মানুষের দৈনিন্দন জীবনের সমস্যাই নয় জাতির গোটা ভবিষ্যত জীবন আরো অসহনীয় ও দুর্বিষহ হয়ে উঠবে।’ এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যনী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

ইনিউজ ৭১/এম.আর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক প্লাটফর্ম ও বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলছে। দুই বিপরীতমুখী অবস্থান একই সঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘ফ্যাসিস্ট

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার সকালে নিজের গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, এতদিন ডা. শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে জানলেও গণঅভ্যুত্থানের পর তার প্রকৃত অবস্থান স্পষ্ট হয়েছে। তার দাবি,

দলকে বিভ্রান্ত এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে: সোহেল তাজ

দলকে বিভ্রান্ত এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে: সোহেল তাজ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে। বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে সোহেল তাজ লেখেন, ছাত্র-জনতার

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির উপস্থিতিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার জন্য সবাই বিব্রত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে আয়োজন করতে হবে, যাতে সব রাজনৈতিক দল ও জনগণ সমানভাবে নিজেদের অংশীদার মনে করতে পারে। বুধবার সংসদ সচিবালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনার অডিও বার্তা এবং রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা প্রচার এবং দেশটির বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য ভারতের অবস্থান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বুধবার সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের