
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১৬:৩৮

মৌলভীবাজারে বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে প্রদর্শন করা হচ্ছে বিশ্বের বৃহত্তম জীবিত পাখি উটপাখি এবং অস্ট্রেলিয়ার উড়তে অক্ষম পাখি এমুর বিরল ডিম। সম্প্রতি পার্কের উটপাখি ও এমু ডিম দেওয়ার পর সেগুলো দর্শনার্থীদের জন্য প্রদর্শনে রাখা হয়েছে। বিশাল আকৃতি ও ভিন্ন রঙের এসব ডিম দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে।
