
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার গুমের ঘটনাগুলোর তদন্ত চায় না। তিনি বলেন, গুমের ঘটনায় বিএনপি অতীতে বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে সরকার জাতীয় মানবাধিকার কমিশনকেও দুর্বল করেছে বলে অভিযোগ করেন তিনি।
