
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৫০

নারীকাণ্ডে বিতর্কের জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিষয়টি এখন শুধু দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সংসদ, সংবিধান ও আইনি বিতর্কেও রূপ নিয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
