
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:২০

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে, তবে সরকার তা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতাল হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
