প্রকাশ: ৭ মে ২০২৬, ১৬:৪৩

কোনো ধরনের গ্রুপিং রাজনীতি বা ‘ভাই মেইনটেইন’ সংস্কৃতির আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তিনি বলেন, অতীতে ছাত্ররাজনীতিতে প্রচলিত গ্রুপিং ও ব্যক্তিনির্ভর রাজনীতির অবসান ঘটেছে এবং এসব রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের ছাত্রশূন্য অবস্থায় পড়তে হবে।
