
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।
