
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৯

দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি বছরে যাত্রা শুরুর সময় ব্যাপক জনসমর্থন পেলেও এখন ভোটের রাজনীতিতে টিকে থাকার কঠিন লড়াইয়ে পড়েছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত জনসমর্থনকে নির্বাচনী শক্তিতে রূপান্তর করতেই দলটি এখন সবচেয়ে বড় সংকটে রয়েছে।

