প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

বরিশালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অতীতের রাজনৈতিক মানদণ্ড দিয়ে বর্তমান সময়কে ব্যাখ্যা করার চেষ্টা করা ভুল হবে। তিনি বলেন, “জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, ৯১ বা ২০০১ সালের মানদণ্ড দিয়ে ২০২৫ কে পড়বার চেষ্টা করি, তাহলে সেটা হবে বড় ভুল।”
