বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে যাওয়ার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০:৫৬

শেয়ার করুনঃ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে যাওয়ার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ ভবনে যাওয়ার জন্য আজ মানিক মিয়া অ্যাভিনিউতে এসে দাঁড়িয়েছি।” তার এই বক্তব্যে তিনি দেশের রাজনীতি ও ভবিষ্যত গঠনের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।

হাসনাত বলেন, “আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়া শাসনের পর আজ মুক্ত। যেই সংসদ ভবনকে আমরা মুক্ত করেছি, সেই সংসদ ভবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি।” তিনি এই মুক্তির পরবর্তী সময়ে বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে ঐক্যবদ্ধ রাজনীতির ওপর গুরুত্ব দেন। হাসনাত আরও বলেন, “৫ আগস্ট দুঃশাসনের কবর রচিত হয়েছে।” তিনি উল্লেখ করেন, "এই সংসদে কে যাবে, তা বাংলাদেশ থেকে নির্ধারণ হবে, ভারত থেকে নয়।"

আরও

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “এ সংসদে কে বসবে, সেটি নির্ধারণ করবে এই দেশের খেটে খাওয়া জনগণ।" এছাড়া তিনি জাতির ভবিষ্যত গঠনের জন্য প্রবীণ রাজনীতিবিদদের অভিজ্ঞতা এবং তরুণদের শক্তি ও সাহসের মিশ্রণে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপনের কথা বলেন।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “আমরা একটি জাতি গঠন করতে পারি নাই, বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছিল। আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই।” তিনি আরও বলেন, “স্বাধীনতার এত বছর পরও তরুণ প্রজন্মের জন্য সঠিক প্রতিষ্ঠান কাজ করছে না।” তিনি ভবিষ্যতে বিভাজনের রাজনীতি ছেড়ে একতার রাজনীতি শুরু করার প্রতিশ্রুতি দেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
হাসনাত আব্দুল্লাহ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হাসনাত বলেন, “বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে আমাদের আদর্শ ও উন্নয়নের পথে কোনো প্রেসক্রিপশন থাকবে না।” তিনি দাবি করেন, “এ দেশে পরিবারতন্ত্র কবরস্থ করা হয়েছে, কামার-কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে।”

পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দীর্ঘ দেড় দশকের বিচারহীনতার সংস্কৃতি ছিল আমাদের দেশে। বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে আমাদের মুসলিম ভাইদের ওপর চালানো জেনোসাইডের কথা মানুষ ভুলবে না।”

হাসনাত আব্দুল্লাহ’র বক্তব্যে দেশের জনগণের অধিকার আদায়ের এবং একটি সুশাসিত দেশ প্রতিষ্ঠার জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। তিনি আসন্ন রাজনৈতিক পরিবর্তনের জন্য জনগণের সমর্থন কামনা করেন।

সর্বশেষ সংবাদ

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ এনসিপি সংঘর্ষ

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ এনসিপি সংঘর্ষ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। স্থানীয় সূত্রের তথ্যমতে, আহত পাঁচজন কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার হলের সামনে ও পেছনের সড়কে

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালায়। ওই অভিযানেই সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র জোটগুলোও কর্মসূচি নিয়ে মাঠে নামছে। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’ তাঁর এই বক্তব্যে দেশের

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, বুধবার