বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আজ দেশের মানুষের চোখ মানিক মিয়া অ্যাভিনিউ-তে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩

শেয়ার করুনঃ
আজ দেশের মানুষের চোখ মানিক মিয়া অ্যাভিনিউ-তে

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আজ সবার নজর কেন্দ্রীভূত হয়েছে। বিকেল ৩টায় এখানেই তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। মঞ্চ প্রায় প্রস্তুত, শেষ মুহূর্তের কাজ চলছে। দলীয় সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেবেন। দেশের ৬৪ জেলা থেকে মানুষ আসবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

শুক্রবার সকাল থেকেই সংসদ ভবনের সামনের সড়ক ও ফুটপাতে কর্মযজ্ঞ চলছে। মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণের কাজ প্রায় শেষ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। অনুষ্ঠানে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য আলাদা বুথ এবং ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আরও

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

জাতীয় নাগরিক পার্টির পক্ষে মুশফিক উস সালেহীন জানিয়েছেন, দুপুর ১২টার পর শুধু মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এর আগে বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও নেতৃত্বের পদ চূড়ান্ত করেন। দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমকে চূড়ান্ত করা হয়। মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়।

মানিক মিয়া অ্যাভিনিউ-
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরাও নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে ভোলা পৌরসভার মহিলা জামায়াত কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জেলা গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সুযোগ এ দেশে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই মাহফিল সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত জাতীয় সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন শিশির মনির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিল করার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর