সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

৫ জানুয়ারিতে খোদা আমাকে এমপি বানিয়েছে!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪২

শেয়ার করুনঃ
৫ জানুয়ারিতে খোদা আমাকে এমপি বানিয়েছে!

সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেছেন ‘আপনারা ভোট দেন নাই, খোদা আমাকে এমপি বানিয়েছে’ । শনিবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরে ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

ময়মনসিংহ: ২০১৪ সালের ৫ জানুয়ারিতে খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? আমাকে আপনারা ভোট দেন নাই, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই।

আরও

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

গত শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ‘জবাব চাই আপনাদের কাছে। জবাব মুখে দিতে হবে, পারবেন না দিতে। ভালো না লাগলে সোজা চলে যাবেন, উল্টো দিকে। আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যা বলবো, প্রশ্ন করবো, জবাব আপনাদের দিতে হবে! ২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? পেছনের মানুষ কী বোবা? আমি প্রত্যেকটা মানুষের জবাব চাই। ’

এমপি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তিনি আরও বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা যখন আমাকে এমপি বানালো তখন আমার সাথে যিনি (সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম) ছিলেন, তিনি আমার সমপর্যায়ের মানুষ ছিলেন না। তিনি অনেক বড় মানুষ ছিলেন। উনি দেখতে সুন্দর, আমার চেয়ে লম্বা দুই, তিন, পাঁচ, ছয় ইঞ্চি লম্বা ছিলেন। এদেশের মানুষ কি তখন ভেবেছিল জেনারেল সাহেবের হঠাৎ করে বিদায় হবে। আর তুহিনের হঠাৎ করে নান্দাইলে আগমন হবে, আপনারা চান নাই। এমনও মানুষ আছে আমাকে আপনারা চিনতেন না। এমনও মানুষ আছে, রাজনীতির বাইরের মানুষ আমাকে জীবনে দেখেন নাই, কথা ঠিক না বেঠিক?’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সংসদ সদস্য তুহিন বলেন, নান্দাইলের মানুষ অতিষ্ট হয়ে গিয়েছিল, নান্দাইলের মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছিল। নান্দাইলের আলেম সমাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। ভোর রাতে ফজরের আজানের সময় মসজিদে আজান দিতে পারতো না নর্তকির নাচের আওয়াজে। তখন মানুষ কষ্ট পেত। ঠিক তেমনি এক মুহূর্তে খোদা তাকে (সাবেক মেজর জেনারেল আব্দুস সালাম) জব্দ করলেন, আমার মতো তুচ্ছ মানুষকে এমপি বানালেন। আমাকে আপনারা ভোট দেন নাই। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। ‘

এমপি তুহিনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সম্মেলনে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, ‘এমপি সাহেব এমন কোনো কথাই তার বক্তব্যে বলেননি। একটি কুচক্রী মহল সুপার এডিট করে ভিডিওটি ফেসবুকে একটি ফেইক আইডি থেকে ছড়িয়ে দিয়েছে। আমরা তাকে খুঁজছি, তাকে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

এ বিষয়ে জানতে চাইলে এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ‘এগুলো কাস্টিং করে আসল কথা বাদ দিয়ে শুধু এইটুক রাখছে। আমার বিরুদ্ধে লোক আছে না ভাই? এগুলো অন্য চোখে দেখেন ভাই। ’

তিনি বলেন, ‘ঘটনা হচ্ছে এলাকায় আমার একটি প্রতিপক্ষ আছে, না হলে এই ভিডিও কেন আমার ছেলেরা মোবাইলে ছাড়বে? আপনি অন্য একটা দেখেন, এটাও দেখেন। দুইটার মধ‍্যে আকাশ-পাতাল তফাৎ। ’

ওই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার, যুবলীগ নেতা মো. শাহজাহান প্রমুখ। 

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে নির্ধারিত সাংগঠনিক নিয়ম মেনে। দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নের আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে অংশ নেন জাতীয় কমিটির

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়েছে জিএম কাদেরের

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়েছে জিএম কাদেরের

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জিএম কাদের। তবে আলোচনাটি কেবল সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে স্পষ্ট করেছেন তিনি। রোববার (১৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এ তথ্য জানান। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার ফোনে কথা হয়েছে, তবে

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সব সময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই অবস্থান নিয়েছে। রোববার রাজধানীতে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি দাবি করেন, এসব হামলা

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

সারাদেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায় ও গণভোট সরাসরি অস্বীকার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনে উল্লেখযোগ্য অংশ পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি তাদের প্রাপ্ত ১১টি সংরক্ষিত আসনের মধ্যে ১০ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে। শুক্রবার দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি একজনের নামসহ পূর্ণাঙ্গ তালিকা আগামী সোমবার প্রকাশ করা হবে, যেখানে দলীয় ও অদলীয় উভয় প্রার্থীই অন্তর্ভুক্ত থাকবেন। জানা গেছে,