
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরিশালের হিজলা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকাল নয়টায় উপজেলা চত্বরে বিএনপি কার্যালয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন অপু চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম রাজুর সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন, জেলা সদস্য সোলমান মোল্লা, আলী আহমেদ হাওলাদার, উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নায়েব নাজমুল হক, যুবদলের কামাল সরদার, ছাত্রদলের সম্রাট সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
আলোচনাসভার শেষে দলীয় নেতাকর্মীগণ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে সদর টেকের বাজারের পূর্ব মাথায় এসে শেষ হয়।