বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

দেবীদ্বারে তালা ভেঙ্গে ইউপি মিলনায়তনে আ’লীগের সভা, পুলিশ মোতায়েন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ২:১৬

শেয়ার করুনঃ
দেবীদ্বারে তালা ভেঙ্গে ইউপি মিলনায়তনে আ’লীগের সভা, পুলিশ মোতায়েন

কুমিল্লার দেবীদ্বারে ইউপি কার্যালয়ের মিলনায়তনের তালা ভেঙ্গে আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা ‘সাংগঠনিক টিম’ ৬ এর প্রথম কর্মীসভা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টায় উপজেলার ১২নং ভাণী ইউনিয়ন পরিষদ’র মিলনায়তনে।

ওই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলম স্বর্নকার দেবীদ্বার থানায় একটি সাধারন ডায়েরী করেন। আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় দেবীদ্বার, চান্দিনা এবং কুমিল্লা থেকে বিপুল সংখ্যক পুলিশ এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। 

আরও

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

 

সাংগঠনিক টিমের উদ্যোগে আয়োজিত সভা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। কর্মী সভায় স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল প্রধান অতিথি এবং আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী, এমপি এবিএম গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে থাকার কথা থাকলেও উনারা কেউ থাকেননি। 

কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজামুল হক’র সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের মোল্লা, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সরকার, সদস্য বাবু কালীপদ মজুমদার, উপদেষ্টা আব্দুল করিম সরকার, মোঃ মমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক আলম মেম্বার প্রমুখ।

পুলিশ মোতায়েন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

আ’লীগ নেতা মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, আমাদের দলের ভেতরে থেকে সম্প্রতি দলের বিরোধীতা, নৌকা প্রতীকের বিরোধীতা করে ধানেরশীষের পক্ষে কাজ করেছে তাদের চিহ্নীত করে সাংগঠনিক ব্যবস্থা নিতেই এ সভা করেছি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাবশালী আ’লীগ নেতা জানান, এ সাংগঠনিক কমিটি গঠন ছিল অগনতান্ত্রিক। পরিকল্পিতভাবে আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে দেবীদ্বারের সাংগঠনিক কমিটিতে রাখা হয়নি। এমনকি উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ,কে,এম সফিকুল আলম কামালও আজকের সভায় উপস্থিত থাকেনি। ফলে আবারো দলের ঐক্যে ফাটল তৈরী হয়েছে। যার কারনে সাংগঠনিক সভা চলাকালে দু’পক্ষের সংঘর্ষের আশংকায় কুমিল্লা, চান্দিনা, দেবীদ্বার থানার বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শনিবার বিকেল সাড়ে ৪টায় আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ও এমপি এবিএম গোলাম মোস্তফা মুঠো ফোনে  জানান, আজকের মিটিংএ সমন্বয় করে করার কথা বলেছিলাম, কমিটি গঠনেও কিছুটা অসঙ্গতি ছিল। 

১২নং ভানী ইউনিয়ন পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলম স্বর্নকার বলেন, ইউপি চেয়ারম্যান ও সচিবের অনুমতি না নিয়েই আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম ফারুক রানার নেতৃত্বে ৮/৯ জন ইউপি মিলনায়তনের তালা ভেঙ্গে সভার আয়োজন করে। এ বিষয়ে সন্ধ্যা ৬টায় দেবীদ্বার থানায় একটি সাধারন ডায়েরী করেছি। ডায়েরী নং-৭০৯, তাং ১৬/০৪/২০২২ইং।

আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ রোশন আলী মাষ্টার বলেন, দলের ভেতরে থেকে দলের বিরোধীতা যারা করেন তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়াই এ কমিটির কাজ। ইউপি কার্যালয়ের তালা ভেঙ্গে আমরা সভা  করেছি এটা ঠিক নয়, ইউপি ও গ্রাম পুলিশ আমাদের সহযোগীতা করেছেন।

১২নং ভানী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মনির হোসেন জানান, আজ অফিস বন্ধ আমি বাসায় বিশ্রাম নিচ্ছি, ইউপি কার্যালয়ের তালা খুলে দিয়েছি এটা সত্য নয়। এবিষয়ে আমি কিছুই জানিনা।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, মিটিং শুরু হয়েছে সকাল ১০টায়, আমরা গিয়েছি সকাল ১১টায়, তালা ভেঙ্গে মিটিং করার সংবাদ শোনেছি, তবে আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন তদারকীর কারনে তালা ভাঙ্গাস্থলে যেতে পারি নাই। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান দেবীদ্বার থানায় সাধারন ডায়েরী করেছেন। 

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির উপস্থিতিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার জন্য সবাই বিব্রত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে আয়োজন করতে হবে, যাতে সব রাজনৈতিক দল ও জনগণ সমানভাবে নিজেদের অংশীদার মনে করতে পারে। বুধবার সংসদ সচিবালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনার অডিও বার্তা এবং রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা প্রচার এবং দেশটির বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য ভারতের অবস্থান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বুধবার সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

একাত্তরের মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ কেন জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হলো, সেই আত্মসমালোচনার দায় দলটির নিজেরই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, ১৬ ডিসেম্বরের পর ৫ আগস্ট বাংলাদেশের জন্য আরেকটি বিজয়ের দিন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের আন্দোলন শুরুতে শেখ

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, দীর্ঘ ১৬ বছর নিপীড়নের শিকার হওয়ার পর ক্ষমতার পালাবদলে বিএনপি এখন আগের সরকারের মতোই আচরণ করছে। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, হবিগঞ্জ ও সিলেটে হামলার ঘটনা এবং

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা ও রক্তমূল্য দিতে হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবির একাংশের নির্বিচার গুলিতে প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ শহিদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন। কয়েক হাজার মানুষ হাত, পা কিংবা চোখ হারিয়ে স্থায়ীভাবে

সর্বশেষ সংবাদ

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত