সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

জিয়াকে নিয়ে বিতর্কের কারণ বিএনপি: আইনমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৯

শেয়ার করুনঃ
জিয়াকে নিয়ে বিতর্কের কারণ বিএনপি: আইনমন্ত্রী

বাংলাদেশকে পাকিস্তান করার বিএনপির যে উদ্দেশ্য তা নিঃশেষ না হওয়া পর্যন্ত ১৫ আগস্ট হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সামরিক শাসনে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকবে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন আইনমন্ত্রী।

আরও

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘দেশের একজন নাগরিকের বিচার চাওয়ার অধিকার আছে, সংবিধান যদি নাও থাকে, তাহলে সিআরপিসিতেও এটা জনগণের অধিকার।

আরও

দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে রাজনৈতিক পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে রাজনৈতিক পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

তিনি বলেন, একটা হত্যাকাণ্ড ও একটা অপরাধ যদি সংগঠিত হয় তাহলে সে থানায় গিয়ে একটা এজাহার দায়ের করতে পারে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

‘সেই অধিকারটুকু হরণ করে নিয়েছিলেন, ২১ বছরে এটাও কারেক্ট করেন নাই। আর আজকে আপনি বিএনপির সংসদ সদস্য হয়ে বলছেন, এই তর্ক বিতর্ক বন্ধ হোক।’

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘তর্ক বিতর্ক কীভাবে বন্ধ হবে? যতক্ষণ পর্যন্ত আপনারা জাতির পিতাকে জাতির পিতা হিসেবে গ্রহণ করবেন না। তবে আপনারা গ্রহণ করেন আর না করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাতে কিছু যায় আসে না। তার কারণ তিনি সত্যি সত্যি জাতির পিতা। আর বাঙালি জাতি সেটা জানে ও বাঙালি জাতি তা ধরে রাখবেই।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, পঁচাত্তরের ১৫ আগস্টের প্রসঙ্গ টেনে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিন কোথায় ছিলেন?

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

‘এটা উনি প্রশ্ন করেছেন আওয়ামী লীগের কাছে। কারণ ওই সময় যে পার্লামেন্ট ছিল সেটা আওয়ামী লীগের পার্লামেন্ট। রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এটা কী অসত্য? সেনাবাহিনীর কয়েকজন বিদ্রোহী সদস্য সপরিবারে হত্যা করলো বঙ্গবন্ধুকে। নিঃসন্দেহে এটি অত্যন্ত মারাত্মক একটি ট্রাজেডি।’

এসবে জড়িয়ে জিয়াউর রহমানকে নিয়ে চলমান বিতর্ক বন্ধ রাখার প্রস্তাব রাখেন হারুনুর রশীদ।

জবাবে আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তো সৎ সাহস দেখিয়েছেন। তিনি এটা প্রশ্ন করেছেন। তার মানেই তিনি এটা কগনিজেন্সে নিয়েছেন।’

তিনি বলেন, ‘দুঃখের কথা কী বলব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এখন যিনি সম্পাদক (রুহুল কুদ্দুস কাজল), তিনি বিএনপি সমর্থিত একজন ক্যাডার। তিনি উল্লেখ করেছেন, সেদিন কালুরঘাটে যদি খুনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিত এবং পাকিস্তানি হানাদারের ওপর গুলি না চালাত, স্বাধীনতা তাহলে কোথায় থাকত সেটা তিনি উল্লেখ করেছেন। ইতিহাস নাকি অন্যরকম হতো।’

এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করে আনিসুল হক আরও বলেন, ‘যারা এখনও, স্বাধীনতার ৫০ বছর পরে, আমরা যেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, যারা এখনও এরকম মিথ্যা কথা বলার ধৃষ্টতা দেখায়, তাদের কোনো পরিবর্তন হয়েছে বলে কী কেউ মনে করবে?

হারুনুর রশীদকে প্রশ্ন রেখে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপিকে আমার প্রশ্ন, খুনি জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা হতেন, কেউ কী তার হাতটা চেপে ধরেছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না? ২৬ সেপ্টেম্বর যে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করা হয়েছিল, এটাকে বাতিল করা যাবে না? এরকম তো কেউ করেনি। তাহলে উনি এই বিচারটা কেন করলেন না?’

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে রাজনৈতিক পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে রাজনৈতিক পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশে যত দিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি করবে, তত দিন আওয়ামী লীগও থাকবে। একই সঙ্গে তিনি ১৯৭২ সালের সংবিধান বাতিল করে জনগণের সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন। রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

বিরোধী দমন আগের সরকারের হুবহু ফটোকপি: শফিকুর রহমান

বিরোধী দমন আগের সরকারের হুবহু ফটোকপি: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর বিরোধী দলে থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত সরকারের ফ্যাসিবাদী চরিত্র ও পথ অনুসরণ করছেন। তিনি বলেন, বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা বর্তমানে দেখা যাচ্ছে, তা আগের সরকারের আচরণেরই প্রতিফলন। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই

সার্জিও-দীনেশ বৈঠক গণতান্ত্রিক দেশে কাম্য নয়: শফিকুর রহমান

সার্জিও-দীনেশ বৈঠক গণতান্ত্রিক দেশে কাম্য নয়: শফিকুর রহমান

একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদী চাইলে ভারতে

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়িবহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে