
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ০:৫৩

বিলুপ্ত ঢাকা জেলা যুবলীগের কমিটি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতারা এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।