রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

নৌকা পেলে ফাঁকা মাঠে নিশ্চিত গোল !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুন ২০২১, ১১:৪৬

শেয়ার করুনঃ
নৌকা পেলে ফাঁকা মাঠে নিশ্চিত গোল !

দলীয় প্রতীক নৌকা পেলে ফাঁকা মাঠে নিশ্চিত গোল দেওয়া যাবে- এমন আশায় এখন আর ঘরে বসে নেই কেউ। সবাই চাচ্ছেন দলীয় মনোনয়ন। এখন পর্যন্ত অন্তত দুই ডজন নেতা দলীয় মনোনয়নপত্র কেনার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও তদবির-লবিং চালিয়ে যাচ্ছেন তারা। 

আরও

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

উল্লেখ্য, আওয়ামী লীগের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট হবে ১৪ জুলাই। ২ জুন নির্বাচনের তফশিল ঘোষিত হয়েছে।  

এদিকে বিএনপি উপনির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়ায় সিলেট-৩ আসনের উপনির্বাচন আওয়ামী লীগের জন্য অনেকটা ফাঁকা মাঠই বলা যায়।  

আরও

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

এখন পর্যন্ত সিলেট-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে যাদের নাম আলোচিত হচ্ছে তারা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএমএর মহাসচিব ও সাবেক ছাত্রনেতা ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব ও প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী। 

নৌকাফাঁকা মাঠ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এর মধ্যে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বা ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হলে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার সুযোগ পাবেন বলে মনে করছেন সিলেটের মানুষ। 

এ প্রসঙ্গে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমি রাজনীতি শুরু করেছি। এখন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে দল ও মানুষের জন্য কাজ করছি। এলাকার মানুষ তাদের প্রতিনিধি হিসেবে আমাকে দেখতে চাইছেন। এখন নেত্রী চাইলে আমি নির্বাচন করব।’ 

নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত কখনো আদর্শচ্যুত হইনি। সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিই করে যাব। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাড়ে তিন বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছি। এখন আমার হাতে অফুরন্ত সময়। এ সময়টুকু মানুষের কল্যাণে কাটাতে চাই। প্রিয় নেত্রী চাইলে আমি তার উন্নয়ন সহযোগী হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই।’ 

প্রায় একযুগ ধরে সিলেট-৩ আসনে জনসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। এমপি হলে এলাকার মানুষের সুখে-দুঃখে তাকে পাওয়া যাবে- এমন বিশ্বাস স্থানীয়দের। 

নির্বাচন প্রসঙ্গে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘মানুষের জন্য রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দুঃসময়ে মানুষের পাশে ছিলাম। অতীতে মনোনয়নবঞ্চিত হলেও কখনো দলের সঙ্গে বেইমানি করিনি। আশা করছি, এবার দল মূল্যায়ন করবে।’ 

এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়নের জন্য মাঠে রয়েছেন যুবলীগ নেতা অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এনাম উল ইসলাম, ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগ নেতা শাহ মুজিবুর রহমান জকন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, কবির উদ্দিন, সাইফুল আলম রুহেল, বদরুল ইসলাম জাহাঙ্গীর, শমসের জামাল, 

কফিল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আ স ম মিসবাহ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান গৌস সুলতান, মনির হোসাইন, ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগ নেতা আবদুল বাছিত টুটুল, দক্ষিণ সুরমার আওয়ামী লীগ নেতা সাইফুল আলম, মোহাম্মদ আবু জাহিদ ও বালাগঞ্জ আওয়ামী লীগ নেতা মোস্তাকুর রহমান মফুর। 

এ ছাড়া সিলেট-৩ আসনের বাইরের বাসিন্দা হলেও আসনটিতে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টাম লীর সদস্য ইনাম আহমদ চৌধুরী ও সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী।

সর্বশেষ সংবাদ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

এ সম্পর্কিত আরও পড়ুন

নাশকতা মোকাবিলায় বিএনপি জামায়াত এনসিপির অভিন্ন অবস্থান

নাশকতা মোকাবিলায় বিএনপি জামায়াত এনসিপির অভিন্ন অবস্থান

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা মোকাবিলায় অভিন্ন অবস্থানে রয়েছে বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলো। পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোও সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ না করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘একটা মারলে দুইটা মারব।’ গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এ বক্তব্য তুলে ধরেন আমির হামজা। রাত ৯টার

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তারা এ দায়িত্ব পালন করছেন। বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগও তুলে ধরবে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী