রবিবার, ৫ জুলাই, ২০২৬২১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

যে কোন সময় আমরা পাক অধিকৃত কাশ্মীর দখল করব; ভারত সেনা প্রধান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ৪:২

শেয়ার করুনঃ
 যে কোন সময় আমরা পাক অধিকৃত কাশ্মীর দখল করব; ভারত সেনা প্রধান

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যখন ভারতের তীব্র উত্তেজনা চলছে; ঠিক সেই সময় চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। বৃহস্পতিবার ভারতীয় এই সেনাপ্রধান বলেন, পাক অধিকৃত কাশ্মীর দখলে নেয়ার সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত সেনাবাহিনী।

ভারতের এই সেনাপ্রধান বলেন, কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা অবশ্যই এ পদক্ষেপে সরকারকে সাহায্য করবে। সেখানে শান্তি ফেরাতে সরকারকে একটা সুযোগ দেবেন তারা। সেনাপ্রধানের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মন্তব্যের সুর শোনা গেছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কণ্ঠেও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এখন লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করা। এটা শুধু দলের এজেন্ডা নয়, ১৯৯৫ সালে নরসিমা রাওয়ের সরকারে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।

আরও

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

কয়েকদিন আগে সেনাপ্রধান বিপিন রাওয়াত কাশ্মীরে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের রিপোর্টের সঙ্গে সঙ্গতি রেখে শান্ত কাশ্মীরের কথা বলেছিলেন তিনি। যদিও বিরোধীরা সেই দাবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত ৫ আগস্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের স্বায়ত্তশাসন-সংক্রান্ত সংবিধানের বিশেষ মর্যাদা বাতিল করে দেশটির ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সরকার। ১৯৮৯ সাল থেকে ভারত শাসনের বিরুদ্ধে কাশ্মীরিরা আন্দোলন করে আসছে। আন্দোলনকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে হাজার হাজার কাশ্মীরির প্রাণহানি ঘটেছে; যাদের অধিকাংশই বেসামরিক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে পারমাণবিক অস্ত্রধারী দুই চিরবৈরী প্রতিবেশীর মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণের ঘটনায় ইতোমধ্যে ভারতীয় রাষ্ট্রদূতকে বেশ কয়েকবার তলব করে প্রতিবাদ জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। আগস্টে উত্তেজনা শুরুর পর পাকিস্তান সেনাপ্রধানও ভারতের যেকোনো ধরনের আগ্রাসন মোকাবেলা এবং পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়ে আসছেন।

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জম্মু-কাশ্মীরের চলমান পরিস্থিতির কারণে যেকোনো মুহূর্তে ‘আকস্মিক যুদ্ধ’ শুরু হতে পারে বলে বুধবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। অস্থিতিশীল এই অঞ্চল সফর করার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাচেলেতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারায় থাকা বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে