শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ‘অ্যাকশনে’ আতিকুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭

শেয়ার করুনঃ
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ‘অ্যাকশনে’ আতিকুল

অবৈধ সামগ্রী অপসারণ করে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ‘অ্যাকশনে’ নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।স্পট নিলাম’র মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিক্রি করছেন ফুটপাতে যা পাচ্ছেন।সবাইকে সতর্ক করে বলছেন, যারা ফুটপাত দখল করছেন তাদের জন্য এটা একটা ‘মেসেজ’।  সোমবার (৭ সেপ্টেম্বর) ফুটপাত থেকে অবৈধ মালামাল ও সামগ্রী অপসারণে অভিযান শুরু করে ডিএনসিসি।

দিনের শুরুতেই গুলশান এলাকায় অভিযানে নেতৃত্ব দেন স্বয়ং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় অন্তত দুইটি স্থানে ফুটপাতে থাকা অবৈধ সামগ্রী ‘স্পট নিলাম’র ব্যবস্থা করেন তিনি।  শুরুতেই গুলশান-২ নম্বর এলাকার ৮৬ নম্বর রোডে অভিযানে যায় সিটি কর্পোরেশন। এসময় একটি নির্মাণাধীন ভবনের রড এবং অন্যান্য কিছু সামগ্রী ফুটপাতেই পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে নিলামের ব্যবস্থা করা হয় সেগুলো।  

আনুমানিক ৭-৮ টন রড নিলামে তোলা হয়। মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি ৪৯ হাজার টাকায় নিলামে সেগুলো কিনে নেন। এর সঙ্গে করযুক্ত হয় আরও প্রায় সাত হাজার টাকা। ঘটনাস্থলে সরকারি কাজে বাধা দেওয়ায় সাইট ইঞ্জিনিয়ার সাইদ মোহাম্মদ সিদ্দিকীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন
দ্বিতীয় পর্যায়ে ৮৮ নম্বর রোডে দলসমেত অভিযানে যান আতিকুল ইসলাম। সেখানে ফুটপাত এর ওপর শতাধিক ইট পড়ে থাকতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে নিলাম করা হয় সেগুলোও। আট হাজার টাকায় এক ব্যক্তি কিনে নেন সেগুলো। সেখানেও সরকারি কাজে বাধা দিতে এলে সিভিল ইঞ্জিনিয়ার রিপন কুমারকে এক লাখ টাকা জরিমানা করে সিটি কর্পোরেশন।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
দুইটি স্পটে অভিযান শেষে এক ব্রিফিংয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ফুটপাতে কোন নির্মাণসামগ্রী রাখা যাবে না। ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে কেউ ব্যবসা করতে পারবেন না, সে যতই প্রভাবশালী হোক। দেখে মনে হয় এটা যেন তাদের বাপ-দাদার রাস্তা! কিন্তু এই শহর আমাদের সবার। এই শহর থেকে আমাদের জীবিকা হয়। এখানে আপনারা ব্যবসা করছেন। কেউ আবাসিক ভবনের ব্যবসা করছেন কেউ কমের্সিয়াল ব্যবসা করছেন। সেটা করতে পারেন।

কিন্তু ফুটপাতে কিছু রেখে ব্যবসা করা যাবে না। ফুটপাতে কিছু পাওয়া গেলে এভাবেই ‘স্পট নিলাম’ করা হবে। এ ধরনের অভিযান ‘স্পট নিলাম’ শহরের অন্যান্যদের জন্য একটি ‘স্ট্রং মেসেজ’ বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।  এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন বিভিন্ন এলাকায় দিনভর অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। এ সময় ফুটপাতে কোন অবৈধ সামগ্রী ও মালামাল পাওয়া গেলে ‘স্পট নিলাম’ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।  

সর্বশেষ সংবাদ

ইরানে প্রতিরক্ষায় ২৬ মিলিয়ন নাগরিক স্বেচ্ছাসেবী নিবন্ধিত

ইরানে প্রতিরক্ষায় ২৬ মিলিয়ন নাগরিক স্বেচ্ছাসেবী নিবন্ধিত

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

মৌলভীবাজারে ডাকাত সর্দার রুবেলসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

মৌলভীবাজারে ডাকাত সর্দার রুবেলসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

পদ্মার দুই কাতল নিলামে বিক্রি ৯১ হাজারে

পদ্মার দুই কাতল নিলামে বিক্রি ৯১ হাজারে

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

এ সম্পর্কিত আরও পড়ুন

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে দলটির মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কাউন্সিল শেষে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনার কথাও জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, কাউন্সিলের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে চলতি বছরের মধ্যেই তা আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বাংলাদেশকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, যা দেশের জ্বালানি খাতে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি সংকট ও সরবরাহ অনিশ্চয়তার মধ্যে এই ছাড় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত এই পুরস্কার দেশের স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, সমাজসেবা, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গ নিয়ে এবং ২ শিশু সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের

ন্যায়বিচার নিশ্চিতেই রাজনৈতিক মামলা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু

ন্যায়বিচার নিশ্চিতেই রাজনৈতিক মামলা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোয়ার হোসেন-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিকভাবে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী