সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ঈদ জামাতওপ্রসঙ্গ সাবেক এমপি জিয়াউল হক মূর্ধা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ২৩:৫১

শেয়ার করুনঃ
ঈদ জামাতওপ্রসঙ্গ সাবেক এমপি জিয়াউল হক মূর্ধা

সরাইল- আশুগঞ্জ আসনের সাবেক এমপি এডঃ জিয়াউল হক মূর্ধা নিজ সামাজিক যোগাযোগ ফেসবুকের লেখাটি পাঠকদের জন্য হুবহু  দেওয়া হল। আজ এডঃ জিয়াউল হক মৃর্ধা তাঁর ফেসবুকে লেখেন,মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর পূর্ব পুরুষগণের আত্মত্যাগের এবং আত্মোৎস্বর্গের মহিমায় উজ্জীবিত কোরবানীর ঈদ।পবিত্র ঈদুল আযহা আসন্ন।অন্যান্য বছরের মত ঈদের সেই আনন্দ উচ্ছাস নেই কারন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মরণ ছোবলে অর্থনীতি,রাজনীতি,ধর্ম-সংস্কৃতি সর্বত্র ই স্থবিরতা দেখা দিয়েছে।

এ মাস পবিত্র জ্বিলহ্জ মাস।পবিত্র ঈদ উপলক্ষে মক্কা-মদিনায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান ভীড় জমায়।কিন্তু মহামারীর কারনে সীমিত আকারে পালন করা হচ্ছে হজ্ব ব্রত সৌদি-আরবের বাইরের কোন দেশকে আর হজ্বে সামিল হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না যদিও আল্লাহ্ পাক মহা কোরানে মসজিদুল হারাম কে বাইতুল আমান অর্থাৎ নিরাপদ গৃহ হিসাবে এবং মদিনা নগরীকে নিরাপদ নগর হিসেবে ঘোষণা দিয়েছেন তবু ঐতিহাসিক বিভিন্ন ঘটনার আলোকে এবং সংক্রামক ব্যাধি সংক্রান্ত কোরান-হাদিস এবং ইসলামিক চিন্তা চেতনার আলোকে হ্জ্বকে সীমিত করা হয়েছে। সাথে সাথে বিশ্বব্যাপী মসজিদ এবং সকল ধর্মীয় উপাসনালয়ে সীমিত সংখ্যক ধর্মার্থীর উপস্থিতিতে নামকা ওয়াস্তে উপসনালয় গুলোর কাজ চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।এবং সরকারী নির্দেশনা মোতাবেক উপাসনালয় গুলো দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছে। 

আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশের ক্ষেত্রে আইন এবং বাস্তবতা এক ঘরে বাস করে না।সামাজিক দূরত্ব বজায় রেখে বড় বড় শহরের মসজিদ গুলোতে নামাজের ব্যবস্থা হলেও মফস্বলের উপসনালয়ের চিত্র ভিন্ন।আমি দেখেছি গ্রামে গন্জের মসজিদ গুলোতে করোনা ভাইরাসের ব্যাপ্তির আগে ওয়াক্তের নামাজে যে পরিমাণ মুসল্লী হত এখন তার পরিমাণ দ্বিগুণ-তিনগুণে দাড়িয়েছে।সামাজিক দূরত্বের আইন এখানে অসহায় হয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে মানুষের মৃত্যুর ভয় এবং মৃত্যু পরবর্তী পরকালের চিন্তা।মানুষের একটা বদ্ধমূল ধারণা মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং আল্লার ইচ্ছার এক মিনিট আগে বা পরে তা হবার নয়।

আরও

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
চিটাগাং
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ভাইরাস আল্লাহর ইচ্ছা থেকে শক্তিশালী নয়।আর মৃত্যু ই যদি নিয়তির বিধান হয়ে থাকে তাহলে এবাদত বন্দেগীর মাধ্যমে স্রষ্ঠার অনুগ্রহ প্রাপ্তি ই শ্রেয়।অনুরুপ ভাবে মৃতের জানাযার ক্ষেত্রে যদিও সীমিত সংখ্যক লোক জানাযায় অংশগ্রহণ করে সৎকারের কথা।কিন্তু কেবল মাত্র রাজধানী,বিভাগীয় শহর এবং জেলা শহর গুলো ছাড়া এই বিধান মানা হয় না।অবশ্যই আগের মত এখন আর মাইকে মৃতের জানাযার দিনক্ষণ,স্থান প্রচার করা হয় না তবু মোবাইলে মোবাইলে ব্যপক প্রচার লাভ করে এবং সেক্ষেত্রে দেখা যায় জানাযার উপস্থিতি যথা পূর্বং তথা পরং।

আমাদের সরাইল উপজেলার বেড়তলায় মরহুম হাফেজ মৌলানা জুবায়ের আহমেদ আনসারীর বিশাল জানাযাকে কেন্দ্র করে তাৎক্ষণিক বিদায় নিতে হয়েছে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,তদন্ত কর্মকর্তা,সহকারী পুলিশ সুপার সার্কেলকে এরপরও জানাযায় জনতার ব্যাপক উপস্তিতি থেমে থাকেনি।কিছু দিন আগে করোনায় আক্রান্ত চুন্টা ইউপি চেয়ারম্যান জনাব শাজাহানের জানাযায় দেখলাম চার-পাঁচ হাজার মানুষের উপস্তিতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিই জানাযা সম্পন্ন হয়েছে।সকলেই জানতেন শাজাহান সাহেব করোনায় আক্রান্ত কিন্তু তার নিকট জনের কেউ কেউ বলেন মৃত্যুর তিন-চারদিন আগে নেগেটিভ রিপোর্ট এসেছে আর অতি কাছের একজন শিক্ষিত সচেতন লোক বলেছেন যে,

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তার পারিবারিক সূত্রে নাকি জেনেছেন যে মৃত্যুর এক ঘন্টা পরে নেগেটিভ রিপোর্ট পরিবার পরিজনের  হস্তগত হয়েছে।আশ্চর্যের ব্যাপার এই যে,চুন্টা ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের বৃদ্ধা' ''মাতার" স্বাভাবিক মৃত্যু হয় শাজাহান চেয়ারম্যানের মৃত্যুর একসপ্তাহ আগে।মহিলার জানাযা সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ দুবারে সম্পন্ন করেছেন।আইন প্রয়োগে বৈষম্য জনগণকে প্রশ্নবিদ্ধ করে।যাক বলছিলাম ঈদ প্রসঙ্গে।ঈদুল ফিতরের নামাজ ও মাঠে পড়তে দেওয়া হয়নি মসজিদে পড়তে দেওয়া হয়েছিল কিন্তু মুসুল্লিদের উপড়ে পড়া ভিড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কোন ব্যবস্থাই ছিল না।সবশেষে আসি পশুর হাট প্রসঙ্গে। প্রত্যেকটা পশুর হাট জনাকীর্ণ,

শতকরা৭০ জনের অধিক ক্রেতা বিক্রেতা মাস্ক বিছিন্ন,নির্ধারিত সামাজিক দূরত্বতো দূরের কথা তিল ধারণের ক্ষমতা থাকে না হাট গুলোতে। আমি যে কথাটা বলতে চাই যদি মসজিদে,জানাযায়, বাজারে, শহরে,পশুর হাটে সামাজিক দূরত্বের আইন লঙ্গন করে জনতার বিশাল সমাবেশ ঘটে তা হলে খোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদগাহে নামাজ আদায় করতে দোষ কি?

আরও

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

কেন আমরা পরিত্যক্ত করছি একতা ও মৈত্রীর মিলন কেন্দ্র ঈদগাহ গুলো কে? এমতাবস্থায় যে ঈদগাহে বিশ হাজার মুসল্লির সমাগম হয় সেখানে আট দশ হাজার মুসল্লি সামাজিক দূরত্ব বজায় রেখে নিশ্চয়ই নামায আদায় করলে কোন দোষ দেখিনা।হাটে বাজারে,মসজিদে,জানাযায় সর্বত্র যদি জনতার উপড়ে পড়া ভিড় থাকে সেখানে ঈদগাহ থেকে বাধা নিষেধ প্রত্যাহার করাই সঙ্গত।আমি কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে ভাবতে বলি।

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ও দেশের অন্যতম প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড়

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, শুনানির দিন তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল