
প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ২:১৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ভিশনের সুফল ভোগ করছে মানুষ। এদিকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত বাড়ছে প্রতারকের সংখ্যাও। নিত্য নতুন কৌশলে তারা প্রতারণা করে যাচ্ছে। প্রতারকদের নানা কৌশলে অনেক মানুষ অনায়াসেই তাদের খপ্পড়ে পড়ে হচ্ছেন নিঃস্ব। বিভিন্ন প্রতিষ্ঠান ও সেলিব্রেটিদের ছবি দিয়ে লটারী/অর্থ উপহারের নামে প্রতারণা করছে প্রতারকরা। সর্বশেষ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেফারেন্স দিয়ে একটি প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতেছে। প্রতারকদের খপ্পর থেকে রক্ষা পেতে জনগণকে আরো সচেতন হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।


এছাড়া ওই লিংকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করা হয়েছে। এমনকি নিচে বিঃদ্রঃ আকারে লেখা রয়েছে, সর্বস্বত্ত্ব সংরক্ষিতঃ অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক। বিষয়টির সত্যতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে ঢুকলে এ ধরণের কোন নোটিশ বা প্রজ্ঞাপন পাওয়া যায়নি। মূলত সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে নগদ অর্থ হাতিয়ে নেয়াই ওই প্রতারক চক্রের উদ্দেশ্য বলে প্রতীয়মান হয়েছে।



জালটাকার ব্যাপারে সতর্ক হওয়া ইত্যাদি বিষয়ে জনগণতে সচেতন হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া, ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার প্রচারণা চালাচ্ছে। তবে দেশের সাধারণ মানুষকে ধোকা দিতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে প্রতারক চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় প্রতিদিনই এ ধরণের প্রতারক চক্র গ্রেফতার হলেও তাদের দৌড়াত্ম্য কিন্তু কমছে না।


