শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সরাইলে প্রধানমন্ত্রীর অর্থ উপহারের তালিকায় স্বচ্ছলদের নাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ২২:৫০

শেয়ার করুনঃ
 সরাইলে প্রধানমন্ত্রীর অর্থ উপহারের তালিকায় স্বচ্ছলদের নাম

ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে এবার নগদ অর্থ উপহারের তালিকা নিয়েও নয় ছয়ের অভিযোগ উঠেছে। আড়াই হাজার টাকা নগদ সহায়তার এই অর্থ পাওয়ার তালিকায় স্বচ্ছল ও সম্পদশালী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলার ৮নং নোয়াগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রীর প্রণোদনার নগদ অর্থ সহায়তার তালিকায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার  সরকারি সাহায্য বঞ্চিত মানুষ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।

সরেজমিনে জানাযায়,স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী প্রভাব খাটিয়ে গরীব মানুষের তালিকায় তার ২৫ চাচাতো ভাই ও ২২ ভাতিজা-ভাগিনাসহ অর্ধশতাধিক নিকট আত্মীয়ের নাম দিয়ে প্রত্যেককেই ২৫০০ টাকা করে উত্তোলনের ব্যবস্থা করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এছাড়া তার দেওয়া তালিকায় প্রবাসী, প্রভাবশালী ব্যবসায়ী, স্বচ্ছল ও সম্পদশালীদের নাম নিয়ে এলাকাতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ইউপি চেয়ারম্যানের দেয়া তালিকায় তার স্বজনদের মধ্যে কয়েকটি পরিবারে স্বামী, স্ত্রী, পুত্র ও পুত্র বধূর নামও রয়েছে।

এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে ২৫০০ টাকা করে পেয়ে উত্তোলন করেছে এবং চেয়ারম্যানের বেশিরভাগ স্বজন প্রধানমন্ত্রীর প্রণোদনার নগদ অর্থ সহায়তার পেতে দু'তিন দিন আগে মোবাইল নাম্বার জটিলতার বিষয়টি সেরে দিয়েছে। এখন তারা ঈদুল আজহা'র আগে টাকা পাওয়া অপেক্ষায় আছে। এ নিয়ে ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরীর বিরুদ্ধে প্রতিকার চেয়ে গত ১৬ জুলাই সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন হতদরিদ্র নারী-পুরুষসহ এলাকাবাসী।এলাকাবাসী ও অভিযোগপত্র থেকে জানা যায়,

আরও

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর নগদ প্রণোদনার আড়াই হাজার টাকার সুবিধাভোগীর তালিকায় চেয়ারম্যানের ভাই, ভাতিজা, ভাগিনাসহ অর্ধশতাধিক নিকটাত্মীয়। তারা কেউ পাকা বাড়িওয়ালা, ১০-১৫ বিঘা কৃষি জমির মালিক, প্রবাসী ও স্বচ্ছল ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া চেয়ারম্যানের আত্মীয়তার সুবাদে একঘরে স্বামী ও স্ত্রী পাশাপাশি ছেলে-মেয়েদের নামও রয়েছে তালিকায়। 

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

প্রধানমন্ত্রীর প্রণোদনার অর্থ সহায়তার আওতায় ৮ নং নোয়াগাঁও ইউনিয়নে ১১০০ জন সুবিধাভোগীর নাম চূড়ান্ত করে তালিকা প্রণয়ন করা হয়। এ তালিকায় ৯টি ওয়ার্ডে সমহারে বণ্টন না করে চেয়ারম্যান অর্ধশতাধিক নিকট আত্মীয়সহ নিজ ওয়ার্ডেই আঁখিতারা গ্রামে বরাদ্দ দিয়েছেন ২৬০ জনের। আবার উপকারভোগীর নাম ঠিকানা থাকলেও মোবাইল নম্বর দেওয়া হয়েছে অন্য ব্যক্তির। প্রধানমন্ত্রীর প্রণোদনার নগদ অর্থ সহায়তার পেতে স্বচ্ছল, সম্পদশালী ও কর্মজীবি নারী-পুরুষদের তালিকায় নরসিন্দুর, ভাসমান, নির্মাণ শ্রমিক, ফেরিওয়ালা, কুলি, মজুর ও শ্রমিক দেখানো হয়েছে। এছাড়া তালিকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সরকারি একাধিক সুবিধাভোগী ব্যক্তির নামও রয়েছে।

আঁখিতারা গ্রামের (৪নং ওয়ার্ড) ইউপি সদস্য মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান,আমার ওয়ার্ডে ২৬০ জনের নাম ২৫০০ টাকা প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরমধ্যে ৪০ জনের নাম আমি দিয়েছি এবং ২২০ জনের নাম চেয়ারম্যান কাজল চৌধুরী দিয়েছেন। তিনি তার বংশের নিকটাত্মীয়ের এই তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। স্বজনপ্রীতি করে এক পরিবারে স্বামী ও স্ত্রী দু'জনের নামই দিয়েছেন। এই ওয়ার্ডে চেয়ারম্যানের বাড়ি, তাই এখানে সবকিছু চেয়ারম্যান একাই করেন। এ তালিকায় চেয়ারম্যানের এসব স্বজনপ্রীতির দায় ওয়ার্ড মেম্বার হিসেবে মোশাররফ হোসেন নিবেন না বলে সাফ জানিয়ে দেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা পায়েল হোসেন মৃধা বলেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে গরীব অসহায় দুস্থ মানুষদের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রণোদনার নগদ অর্থ সহায়তা দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্দেশ্যকে পুঁজি করে ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী আগামী নির্বাচনে ভোটের কর্মী বাড়ানোর লক্ষ্যে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে স্বচ্ছল ব্যক্তিদের সেই ২৫০০টাকা করে পাইয়ে দেয়ার সুযোগ করে দিয়েছেন। সুযোগে তার বংশের ভাই ও ভাতিজা ৪৭ জনের নাম অন্তর্ভুক্ত করেছেন সেই ২৫০০টাকার তালিকায়।

আরও

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

ফলে নোয়াগাঁও আঁখিতারার বহু প্রকৃত দুস্থ এ প্রণোদনা তালিকার বাইরে রয়ে গেছে শুধু চেয়ারম্যান কাজল চৌধুরীর স্বজনপ্রীতির কারণে। এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য তার কঠোর শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় আঁখিতারা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী বলেন, যেহেতু আমার বাড়ি ৪নং ওয়ার্ডে সেকারণে এখানে সরকারি নানা বরাদ্দ কিছু বেশিই দিতে হয়। কারণ এই ওয়ার্ডের দুস্থ মানুষেরা আমাকেই কাছে পায় এবং বিরক্ত করে। ইউপি চেয়ারম্যান বলেন, আমার গোষ্ঠি-বংশে প্রায় সাড়ে চারশো ভোটার। তাদের মধ্যে অনেকেই গরীব।

আমি নিয়ম মেনেই আমার গোষ্ঠীর গরীব ৩০-৩৫জনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছি। ইতোমধ্যে কয়েকজন ২৫০০টাকা করে পেয়েছে। বাকিদের মোবাইল নাম্বার সংশোধন করে দেয়া হয়েছে, অচিরেই তারা টাকা পেয়ে যাবে। এখানকার একই পরিবারের স্বামী-স্ত্রী ও বিভিন্ন ভাতাভোগীদের নাম প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কারণ সম্পর্কে চেয়ারম্যান কাজল চৌধুরী বলেন, একই ঘরে দুইজন এই টাকা পাবার বিধান নেই। কিন্তু এখানে যাদের দেয়া হয়েছে, তারা প্রকৃতপক্ষেই অভাবী মানুষ। আর সরকারি ভাতাভোগী দু'একজন লোক এ তালিকায় অন্তর্ভুক্ত  হয়েছে ঠিকই, কিন্তু বিষয়টি আমার আগে জানা ছিল না। তবে তারাও গরীব অসহায় মানুষ। 

সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান কাজল চৌধুরীর বিরুদ্ধে এলাকার কিছু দুস্থ মানুষের দায়ের করা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের মহৎ উদ্দেশ্য এই প্রণোদনার তালিকায় কোনো প্রকার হেরফের মেনে নেয়া হবে না।সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর সাংবাদিকদের জানান,বিষয়টি শুনে আশ্চর্য হয়েছি। সরকারের মহৎ উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী মোটেও ভালো কাজ করেনি। 

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির