
প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ৪:৫১

একই স্থানে প্রাণঘাতী ভাইরাস যখন অনেক লোককে আক্রান্ত করে তখন মৃত্যুহার বেড়ে যায়। সুতরাং দেশে যদি অবাধে করোনা ভাইরাস সংক্রমণ হতে থাকে, তাহলে কোনো এক সময় হঠাৎ করেই আমাদের আরও অনিয়ন্ত্রিত মৃত্যু দেখতে হতে পারে। যেকোনো সময় মৃত্যুহার আরও বেড়ে যেতে পারে।শুক্রবার (১৭ জুলাই) দেওয়া সাক্ষাৎকারে এ আশঙ্কা প্রকাশ করেন জনস্বাস্থ্য ও মহামারি বিশেষজ্ঞ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।

ভয় কমে যাওয়ার অর্থ এই নয়, করোনা ভাইরাস মহামারি শেষ হয়ে গেছে। করোনা ভাইরাস তার নিয়মেই এগিয়ে যাচ্ছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের হার বাড়ছে। সুতরাং এখনই আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। সাবধানতা গ্রহণ করার কোনো বিকল্প নেই। তা না হলে হঠাৎ করেই আমাদের অনেক খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে।