
প্রকাশ: ৩ মে ২০২০, ১৭:৫৮

গুলিস্তানের হকার মো. রফিকুল ইসলাম। পরিবার নিয়ে থাকেন নারায়ণগঞ্জে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকার সারা দেশে কার্যত লকডাউন ঘোষণা করলে বিপাকে পড়েন তিনি। কালের কণ্ঠকে জানান, সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ দেওয়া হয়েছিল। তবে তা শেষ হয়ে গেছে। তাই গত দুই দিন ঘরে চুলা জ্বলেনি। রফিকুল ইসলামের মতো প্রায় একই অবস্থা দেশের প্রায় চার কোটি প্রান্তিক মানুষের।
দেড় কোটি পরিবারকে তিন মাস তিন হাজার টাকা করে দিলে সরকারের খরচ হবে ১১-১২ হাজার কোটি টাকা। এটি খুব বেশি নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তালিকা যেন রাজনৈতিক না হয়। মেম্বার, চেয়ারম্যানরা এই তালিকা করলে রাজনীতিকীকরণের আশঙ্কা থাকে। এতে অনেকেই বাদ পড়বেন। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।’তিনি বলেন, এ ক্ষেত্রে গার্মেন্ট শ্রমিকদের বাদ দেওয়া যেতে পারে। কারণ তারা ইতিমধ্যে বেতনের টাকা পেয়েছেন। তাদের এ অর্থ দরকার আছে বলে মনে হয় না। এর পরিবর্তে অন্যদের দেওয়া যেতে পারে।
আর শহর এলাকার জন্য প্রশাসন ও মন্ত্রণালয়গুলো একসঙ্গে কাজ করছে। সব মিলিয়ে ৫০ লাখ পরিবারের একটি তালিকা করা হয়েছে। তালিকায় প্রতি পরিবারের সদস্য সংখ্যা ধরা হয়েছে চারজন। সেই হিসাবে নগদ প্রণোদনার আওতায় আসছে দুই কোটি প্রান্তিক মানুষ। প্রতি পরিবার মাসে পাবে দুই হাজার ৪০০ টাকার নগদ সহায়তা। প্রথম কিস্তির টাকা আগামী দু-এক দিনের মধ্যে দেওয়া হতে পারে বলে জানা যায়। পরবর্তীতে অবস্থা বিবেচনায় আরেক দফা নগদ প্রণোদনা দেওয়া হতে পারে। এ জন্য অর্থ মন্ত্রণালয় এক হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। উচ্চপর্যায় থেকে সবুজ সংকেত পেলে যেকোনো সময় এ অর্থ ছাড় করতে প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়। প্রথম কিস্তির জন্য ১২০ কোটি টাকা খরচ হবে সরকারের।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট দুই কোটি পাঁচ লাখ ২০ হাজার ১৩৪টি ব্যাংক হিসাবে জমা ছিল দুই হাজার ৩৫৬ কোটি টাকা। সরকার এসব ব্যাংক হিসাবে সাহায্য নিতে পারে বলে জানা গেছে। এ ছাড়া যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের বিকাশ, রকেট এবং নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ জন্য প্রান্তিক মানুষদের মোবাইল নম্বরও নেওয়া হয়েছে।