
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৯:৩

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে আলোচনা শেষে এটি পাস হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার প্রেক্ষাপটে আইনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
