
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ২:২৪

জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে যেতে না পারে এবং একসঙ্গে যাতে দুজন চলাচল না করে-এই নির্দেশনা মানাতে বুধবার সকাল থেকে মাঠে নামছে ভূঞাপুর থানা পুলিশ। তারা প্রতিদিন সকাল থেকে উপজেলার পৌর এলাকা থেকে শুরু করে বিভিন্ন হাট-বাজার ও রাস্তাঘাটে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।
জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপগুলো শতভাগ সফল করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন প্রতিষ্ঠিত করতে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া সাধারণ মানুষের গণজমায়েত বন্ধে বিভিন্ন জনসচেতনতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাজারে নিত্যপণ্য ও খাবার সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সাহায্য করবে সেনাবাহিনী। বাজার, ওষুধের দোকান, মুদি দোকান, হোটেল ছাড়া সব কিছু বন্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। বের হলে অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
