
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১৫:২৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সাতটায় প্রথমে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শুদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তরে যারা বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই আজ নিশ্চিহ্ন হওয়ার পথে।’
