
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১৫:৫১

বর্তমান সময়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়া অন্যতম আতঙ্কের নাম করোনাভাইরাস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ছড়াতে শুরু করেছে করোনা। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। করোনা একটি ছোঁয়াচে রোগ হওয়ায় এ রোগে আক্রান্ত ব্যক্তির স্পর্শ, ছোঁয়া বা হাঁচি-কাশিতে ভাইরাস ছড়াতে পারে। কিন্তু এই মরণব্যাধির ঝুঁকি নিয়েও গাদাগাদি করে গণরুমে থাকতে বাধ্য হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
