রবিবার, ৪ অক্টোবর, ২০২৬১৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ৪:২০

শেয়ার করুনঃ
 বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বাড়তে থাকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এদিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, মোট চারটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে প্রথম সিদ্ধান্ত ইউরোপের দেশসহ যেসব দেশ করোনায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে সেসব দেশের সঙ্গে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ থাকবে।

দ্বিতীয়ত যেসব দেশ ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সেসব দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। কারণ ভারতেও বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আরও

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তৃতীয় সিদ্ধান্ত আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। চতুর্থ সিদ্ধান্ত করোনাভাইরাস উপদ্রুত দেশ থেকে যারাই দেশে আসবেন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোরেনন্টাইনে থাকতে হবে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, দেশের জনগণের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও অনেক দেশও করোনা মোকাবিলায় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশও এই পরিস্থিতিকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় যে প্রস্তাব করেছেন, উপমহাদেশের সব রাষ্ট্র যৌথভাবে তা ফেস করবে, আমরাও এ বিষয়ে সম্মত হয়েছি। সার্কের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এ বিষয়ে একটি ভিডিও কনফারেন্স হবে। আগামীকাল রোববার বিকেল ৫টায় (নয়াদিল্লির সময় অনুযায়ী) এটি অনুষ্ঠিত হবে। সাতটি দেশের রাষ্ট্রপ্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ভিডিও কনফারেন্সে মিলিত হবেন।

ইতোমধ্যে বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

এনআইডি পাসপোর্টে যুক্ত হবে বিবাহের তথ্য

এনআইডি পাসপোর্টে যুক্ত হবে বিবাহের তথ্য
বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন পাঁচ হাজার ৪৩৬। আক্রান্তের ঘটনা এক লাখ ৪৫ হাজার ৬৯৮। তবে আক্রান্তদের মধ্যে ৭২ হাজার ৫৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের রাজধানী শহরে উহানের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস এখন ইউরোপ ও আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে চীনে আক্রান্ত ও মৃত মানুষের হার কমতে থাকলেও এসব অঞ্চলে তা লাফিয়ে বাড়ছে।

চীনের উহান থেকে যে নতুন করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তা প্রাণঘাতী রূপ এখন সবচেয়ে ভয়াবহ ইউরোপের দেশ ইতালিতে। সেখানকার সরকার গোটা দেশ অবরুদ্ধ করে রাখলেও গতকাল শুক্রবার ইতালিতে ভাইরাসটির সংক্রমণে রেকর্ড সর্বোচ্চ ২৫০ জনের মুত্যুর খবর পাওয়া গেছে।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াইশ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন এখন এক হাজার ২৬৬ জন। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৬০।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছেই। শনিবার পর্যন্ত পাঁচ হাজার ৪৩৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৪৮। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

এক রাতেই সীমান্তজুড়ে পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত

এক রাতেই সীমান্তজুড়ে পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত

সৌদি তেল স্থাপনায় হামলা, আগুন-ধোঁয়া ঘিরে রহস্য

সৌদি তেল স্থাপনায় হামলা, আগুন-ধোঁয়া ঘিরে রহস্য

ইরান পরমাণু অস্ত্রের পরিকল্পনা প্রায় ছেড়েছে, দাবি ট্রাম্পের

ইরান পরমাণু অস্ত্রের পরিকল্পনা প্রায় ছেড়েছে, দাবি ট্রাম্পের

দীর্ঘদিন পর হিলির আরনু জুটমিলে ফিরল কর্মচাঞ্চল্য

দীর্ঘদিন পর হিলির আরনু জুটমিলে ফিরল কর্মচাঞ্চল্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া তৎকালীন পরিস্থিতিতে নয়াদিল্লির সামনে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার ৩ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ঐতিহাসিক ও পুরোনো বন্ধু হিসেবে সংকটময় সেই সময়ে ভারতের যা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। সেই কুপন ব্যবহার করে স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবে। শনিবার ৩ অক্টোবর বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ৩ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন তিনি। গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী তিনটি লরি। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান নিয়ে গাড়িবহরটি সেখানে পৌঁছেছে। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬’ পাসের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরে যুক্ত হয়েছে নতুন ব্যবস্থা। এতে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ পদ্ধতিতে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে গেলেও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ ও ব্যবহার করতে পারবেন। আইনটি ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন করে প্রণীত ২০২৬ সালের ১০৫ নম্বর আইন এবং অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন ১২২ক ধারায় পিতা-মাতা সন্তানকে, দাদা-দাদি