শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বোরহানউদ্দিনে ২২ বছরেও স্থাপিত হয়নি ডাম্পিং স্টেশন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫১

শেয়ার করুনঃ
বোরহানউদ্দিনে ২২ বছরেও স্থাপিত হয়নি ডাম্পিং স্টেশন

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা প্রতিষ্ঠার ২২ বছরেও স্থাপিত হয়নি ময়লা পরিশোধনের ডাম্পিং স্টেশন। পৌরসভার আওতাধীন একাধিক সড়ক ও অবকাঠামো উন্নয়ন হলেও ময়লার ভাগারে পরিনত হয়েছে পৌরশহরের খাল সহ একাধিক স্পট। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলায় বাণিজ্যিক ও আবাসিক এলাকায় বসবাসকারীদের দূর্গন্ধ এখন নিত্যসঙ্গী।

পৌরশহরকে বেষ্টনকারী খালটি এখন ময়লার ভারে বেশীর ভাগ স্থান দিয়ে মরা খালে পরিনত হয়েছে। এছাড়া ওই খালে বর্জ্য ফেলায় পানি দূষিত হচ্ছে। দূষিত হলেও পৌর শহরে বাস করা অনেকে গোসল সহ গৃহস্থালী কজে ওই পানি ব্যবহার করছেন। এমনকি হাসপাতালে রোগীদের ব্যবহৃত বিষাক্ত ময়লাও ফেলা হয় উন্মুক্ত স্থানে।

আরও

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

নির্দিষ্ট স্থান এবং অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলায় শহরের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হতে যাচ্ছে। ময়লায় বেওয়ারিশ কুকুর, বিড়াল এবং গবাদি পশুদের বিচরণে ছড়িয়ে-ছিটিয়ে দুর্গন্ধে পরিণত হচ্ছে। দুর্গন্ধের পাশাপাশি ওই স্থান থেকে রোগ-জীবাণু ছড়াচ্ছে। এ নিয়ে পৌরবাসীর ক্ষোভ থাকলেও পৌর কর্তৃপক্ষের দাবি তারা জমির অভাবে ডাম্পিং স্টেশন স্থাপন করতে পারেননি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে স্থাপিত বোরহানউদ্দিন পৌরসভা ২০১৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। প্রায় ৩.২৫ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার বিশ হাজারের অধিক মানুষের বসবাস। নাগরিক সুবিধার জন্য রয়েছে ২ টি হাটবাজার, ২ টি কসাইখানা, ৫৫ কিলোমিটার পাকারাস্তা, আরসিসি সড়ক ১৭ কিলোমিটার, কাঁচারাস্তা ১২কিলোমিটার, সোলিং সড়ক ২ কিলোমিটার এ ছাড়াও পাঁকা  ড্রেন রয়েছে ১৭ কিলোমিটার, কাঁচা ড্রেন ১১ কিলোমিটার, ১ টি ল  টার্মিনাল, সড়কবাতি ৬ শত ৫০ টি।

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক সভায় জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক সভায় জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা

পৌর শহরের কাঁচা বাজারের  ব্যবসায়ী আবুল কালাম, আনর আলী ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন খালে বর্জ্য পদার্থের দুর্গন্ধে শ^াস বন্ধ হয়ে আসে। পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয় সড়ক এলাকার বাসিন্দা মো. নোমান, মুশফিকুর রহমান বলেন, এলাকার আবাসিক বাসিন্দারা  সড়কের পাশে ফাঁকা জায়গায় আবর্জনা ফেলে রাখে। আমরা ওই ময়লার দুর্গন্ধে এখন অতিষ্ঠ। এছাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এ সড়ক দিয়ে যাওয়ার সময় নাকে কাপড় পেঁচিয়ে কোন রকমে এলাকা পার হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা(চলতি দ্বায়িত্ব) ডা. মশিউর রহমান সাদী বলেন, বর্জ্য-আবর্জনাযুক্ত পানি ব্যবহারে মানুষের রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েকগুন বেড়ে যায়। এছাড়া উন্মুক্ত স্থানে বর্জ্য থেকেও একই রকম ঝুঁকি থাকে।   

উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, পরিচ্ছন্ন পরিবেশবান্ধব পৌরসভার জন্য ডাম্পিং জোন প্রয়োজন। এ ছাড়াও পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা-আবর্জনাকে সম্পদে পরিণত করতে পারে। তাদের সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈবসার উৎপাদন করা সম্ভব। তিনি আরো জানান, বর্জ্য দুই ধরনের। একটি তরল ও অপরটি শক্ত। শক্ত বর্জ্য থেকে পলিথিন যাতে না আসে, অথবা পলিথিন পাওয়া গেলে তা বের করে পুনঃপ্রক্রিয়াকরণের (রি-সাইকেলিং) মাধ্যমে তরল ও শক্ত বর্জ্য সংরক্ষণ করে রাসায়নিক  প্রক্রিয়ায় উন্নতমানের  জৈবসার হিসেবে ব্যবহার করতে পারবে। এতে ফসলি জমির উর্বরতা বাড়বে।

এদিকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী(অতিরিক্ত দ্বায়িত্ব)শামিম হাসান জানান, পৌর শহরের পরিবেশ ও পরিচ্ছন্ন রাখতে ডাম্পিং স্টেশন একান্ত  প্রয়োজন। ডাম্পিং স্টেশন নির্মানের জন্য উপজেলা সহকারি কমিশনারের(ভূমি)দপ্তরে জমি বরাদ্দ নেয়ার চেষ্টা চলছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে(সিটিইআইআইপি) অন্তভূক্তি প্রক্রিয়াধীন। এ পৌরসভায় ওই প্রকল্প অনুমোদন হলে নগরবাসীর এ সমস্যা আর থাকবেনা।

সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. বশির গাজী জানান, পৌরসভাকে ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য জমি বরাদ্দের কাজ চলমান আছে।

এ প্রসঙ্গে মেয়র মো. রফিকুল ইসলাম জানান, আমরা পৌরশহরের ময়লা-আবর্জনা ডাম্পিং করার উদ্যোগ নিলেও জায়গা না পাওয়ায় ডাম্পিং জোন স্থাপন করা সম্ভব হচ্ছে না। শহরের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হলেও আবর্জনা ডাম্পিং করতে না পারায় পৌরবাসী দুর্ভোগের শিকার হচ্ছে। আমরা ডাম্পিং জোনের জন্য প্রায় নয় বছর ধরে সরকারি জায়গা  চেয়েও নানা জটিলতায় এখন পর্যন্ত তা পাইনি।  জায়গা প্রাপ্তি সাপেক্ষে অধিগ্রহণ হলে ডাম্পিং জোন নির্মাণ করা হবে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এ আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়া, এর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।  বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।  আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা এখনো দিচ্ছে, তাদেরও প্রচলিত আইনে পৃথকভাবে বিচারের সুযোগ

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে প্রেষণে