
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ২০:৪৬

শিক্ষার মান উন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ীতে শুক্রবার সকাল ১১ টায় ধনবাড়ী পৌর শহরের প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে ধনবাড়ী উপজেলা টিচার্স এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নতকরন সহ সকল দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সু-ব্যবস্থা করার আশা প্রকাশ করেন ।উক্ত আলোচনা সভায় নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইরশাদ আলী কে সভাপতি ও ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলের সহকারী শিক্ষক মো: সোলাইমান আকন্দ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি সবার সিদ্ধান্তক্রমে গঠন করা হয়।