
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৪৫

বরিশালের হিজলা উপজেলার টুম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম সরোয়ার কবির ( সোয়েব ) কে, স্কুল মিটিং চলা কালে মারধর এবং অকথ্য ভাষায় বকাবকি করে আরিফ খা নামে এক ব্যক্তি।বিদ্যালয়টির দাতা সদস্য সাইফুল খা এর ভাতিজা এই আরিফ। প্রধান শিক্ষক জানান, ২১ ডিসেম্বর শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও বই বিতরণ বিষয়ে সভা চলছিলো। সভায় বিদ্যালয়ের সভাপতি মাহফুজ মাতুব্বর এবং দাতা সদস্যের প্রতিনিধি হিসেবে সাইফুল খা সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
পূর্ব পরিকল্পিত ভাবে সাইফুল খার উপস্থাপনায় অভিভাবকগণ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে থাকে। এসময় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে, আরিফ খা তাকে বাধা দিয়ে অকথ্য ভাষায় বকাবকির এ পর্যায়ে মারধর করে সভায় বসিয়ে রাখে। ঘটনাটি তিনি তাৎক্ষণিক উপজেলা শিক্ষা অফিসার আঃ গাফফারকে অবহিত করেন। প্রধান শিক্ষক আরো জানান, বিদ্যালয়ের সভাপতিকে স্লিপের টাকা থেকে ৫ হাজার টাকা করে দিতে হয়। আর সাইফুল খা বিদ্যালয় চলা কালে গ্রামের সালিসি নিয়ে বসেন।
এতে মহিলা শিক্ষকগণ নিরাপত্তা হীনতায় ভোগেন। এদিকে সভাপতি মাহফুজ মাতুব্বর এবং দাতা সদস্যের প্রতিনিধি সাইফুল খা এর কাছে প্রধান শিক্ষককে মারধরের ব্যাপারে জানতে চাইলে, তারা মারধরের ঘটনা ঘটেনি বলে জানায়। ঘটনার ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আঃ গাফফার জানান, ব্যাপারটি তিনি জানেন।

ইনিউজ ৭১/এম.আর