বুধবার, ৮ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কালো ধোঁয়ায় মারা যায় বছরে ৮৫ হাজার মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

শেয়ার করুনঃ
কালো ধোঁয়ায় মারা যায় বছরে ৮৫ হাজার মানুষ

বাংলাদেশ একটি ঘণবসতিপূর্ণ দেশ। সত্তরের দশকে এদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটিতে। এই বিপুল জনসংখ্যার জন্য যানবাহনের সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে। এই যানবাহনগুলো প্রতিনিয়ত কালো ধোঁয়া ছড়াচ্ছে। যা নির্মল বায়ুকে দূষিত করছে। ইট পোড়ানোর কারণে নির্গত কালো ধোঁয়াও এ জন্য কম দায়ী নয়। অনিয়ন্ত্রিতভাবে কঠিন বর্জ্য পোড়ানোর ফলেও কালো ধোঁয়া মিশছে বাতাসে। শিল্প-কারখানার কালো ধোঁয়া এর মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ফলে বাতাসে বাড়ছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিসূক্ষ্ম বস্তুকণার উপস্থিতি, যা প্রকোপ বাড়াচ্ছে শ্বাসকষ্টজনিত রোগের।

গবেষণার তথ্য বলছে, দেশে অসংক্রামক রোগের কারণে অকালমৃত্যুর ১০ শতাংশ হচ্ছে প্রত্যক্ষভাবে কালো ধোঁয়ার কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগে। বছরে প্রায় ৮ লাখ ৫৬ হাজার মানুষ মারা যাচ্ছে অসংক্রামক রোগে। এর ১০ শতাংশ হিসাবে কালো ধোঁয়ার কারণে মারা যাচ্ছে ৮৫ হাজারের বেশি মানুষ। হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগেরও পরোক্ষ কারণ এই ধোঁয়া।

বাতাসে কালো ধোঁয়ার উপস্থিতি ও এর প্রভাব নিয়ে একটি গবেষণা করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট মিতালি পারভীনের গবেষণা প্রতিবেদনটি গতকাল ‘বিআইডিএস রিসার্চ অ্যালমানাক-২০১৯’-এর সমাপনী দিনে উপস্থাপন করা হয়। 

আরও

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

গবেষণার অংশ হিসেবে চলতি বছরের মে-জুনে রাজধানীর বিভিন্ন এলাকার প্রায় ৪ হাজার ৩০০ জনের ওপর জরিপ চালায় বিআইডিএস। এর মধ্যে প্রায় ২ হাজার ৬৯১ জনকে তিন মাস বা তার বেশি সময় ধরে অসুস্থতায় ভুগতে দেখা গেছে। এসব মানুষের মধ্যে কালো ধোঁয়ার কারণে আক্রান্ত প্রায় ১১ শতাংশ মানুষ। এর মধ্যে শাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে ৮ শতাংশ, অ্যাজমায় ২ দশমিক ৩ ও ফুসফুসের (লাং) রোগে আক্রান্ত হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ মানুষ।

গবেষক মিতালী পারভীন বলেন, বায়ুদূষণের কারণে মানুষের কী ধরনের স্বাস্থ্যঝুঁকি ও গড় আয়ু কতটুকু কমছে, সেটি দেখার জন্যই গবেষণাটি করা হয়েছে। মূলত ডিজেল, কেরোসিন কিংবা ফসিল ফুয়েলের ইনকমপ্লিট কম্বাজশনের কারণে কালো ধোঁয়ার উপস্থিতি বাড়ছে। পাশাপাশি বায়োমাস বা কাঠ পোড়ানোর কারণেও এটি বেড়ে যাচ্ছে। যানবাহনের ধোঁয়ার সঙ্গে শীতকালে ইটভাটার ধোঁয়া যুক্ত হওয়ার কারণে এ সময়ে সবচেয়ে বেশি কালো ধোঁয়া তৈরি হয়।

বায়ুদূষণের অন্যতম উপাদান পার্টিকুলেট ম্যাটার (পিএম) ২.৫। ২০০৫ সালে এটির সহনীয় মাত্রা নির্ধারণের জন্য ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস (এনএএকিউএস) নির্ধারণ করা হয়। বাংলাদেশের পিএম ২.৫-এর বার্ষিক সহনীয় মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার বাতাসে ১৫ মাইক্রোগ্রাম। তবে ২৪ ঘণ্টার জন্য ৬৫ মাইক্রোগ্রাম থাকতে পারে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ মাত্রা আরো কম হওয়া দরকার। তাদের সহনীয় মাত্রা বার্ষিকভাবে প্রতি ঘনমিটারে ১০ মাইক্রোগ্রাম ও ২৪ ঘণ্টার জন্য ২৫ মাইক্রোগ্রাম।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কিন্তু বাংলাদেশে এটির উপস্থিতি আরো বেশি। ২০১২ থেকে ২০১৯ সালের তথ্য পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কখনো কখনো তা ৩০০ মাইক্রোগ্রাম ছাড়িয়েছে। চলতি বছরের বেশির ভাগ সময় এর মাত্রা ছিল ২০০ মাইক্রোগ্রামের ওপর। এর কারণে বায়ুদূষণজনিত শাসকষ্ট রোগের প্রাদর্ভাব বাড়ছে। বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ু থেকে ২২ মাসের বেশি কমে যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জুলাই থেকেই নতুন বেতন, পরের বছর কার্যকর হবে ভাতা

জুলাই থেকেই নতুন বেতন, পরের বছর কার্যকর হবে ভাতা

জানা গেছে, বাতাসে কালো ধোঁয়ার পরিমাপ করা হয়েছে মূলত রাজধানী ও তার আশপাশের সাতটি এলাকায়। এগুলো হলো সংসদ ভবন, ফার্মগেটের বিএআরসি, দারুসসালাম, লালবাগ, রাজারবাড়ী, তেজগাঁও, টঙ্গী এলাকা। এর মধ্যে সংসদ ভবন, ফার্মগেটের বিএআরসি, দারুসসালাম এলাকায় গড়ে প্রতি ঘনমিটারে পিএম ২.৫-এর মাত্রা ছিল ১১৭ মাইক্রোগ্রাম। এছাড়া লালবাগে ৮৮, রাজারবাগে ৭৭, তেজগাঁওয়ে ৯৩ ও টঙ্গীতে ১০১ মাইক্রোগ্রাম। এসব এলাকায় সবচেয়ে কম থাকে জুলাই মাসে এবং সর্বোচ্চ থাকে ডিসেম্বরে।

অনেকদিন ধরেই ঢাকার বাতাসে অতিসূক্ষ্ম বস্তুকণার উপস্থিতি সহনীয় মাত্রার অনেক উপরে অবস্থান করছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় গতকালও ঢাকা ছিল অন্যতম। ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে এদিন পিএম ২.৫-এর মাত্রা ছিল ১০৩ দশমিক ৪ মাইক্রোগ্রাম, মানবস্বাস্থ্যের জন্য যা অস্বাস্থ্যকর। আর সবচেয়ে দূষিত বাতাসের ১০টি শহরের তালিকায় গতকাল ঢাকা ছিল ষষ্ঠ। গতকাল সবচেয়ে দূষিত ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের বাতাস।

বিশেষজ্ঞরা বলছেন, কালো ধোঁয়ার উপস্থিতি শীতের সময় বেশি দেখা যাচ্ছে। মূলত ইটভাটা ও যানবাহনের ধোঁয়া শিশু ও বয়স্কদের মৃত্যুর কারণ হয়ে উঠছে। শিশুদের ফুসফুসের কার্যকারিতা কমে যাচ্ছে। পূর্ণমাত্রায় কাজ করছে না তাদের ফুসফুস।

তবে দূষণের মাত্রা কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) জিয়াউল হক। তিনি বলেন, বিশ্বের অন্য অনেক শহরেই বায়ুদূষণ ঢাকার চেয়ে বেশি। তবে ঢাকায়ও বায়ুদূষণ ক্রমান্বয়ে বাড়ছে। এ দূষণ কমিয়ে আনতে গুরুত্বের সঙ্গে কাজ করছে পরিবেশ অধিদপ্তর।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের শিকার হয়ে অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগে আবেদন করা সাবেক সেনাসদস্যদের মধ্যে প্রথম ধাপে ১৬২ জন সৈনিক ভূতাপেক্ষ পদোন্নতি এবং অবসরজনিত সুযোগ-সুবিধা পাচ্ছেন। একই প্রক্রিয়ায় আরও অন্তত ৫০০টি আবেদন বর্তমানে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার (৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরি পুনর্বহাল অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধার দাবিতে সৈনিক পর্যায়ের এক হাজার ৩০০ জনের বেশি

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ১৭৩টি শহর নিয়ে প্রকাশিত ২০২৬ সালের লাইভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। গত বছরের মতো এবারও ঢাকার অবস্থান ১৭১তম। সোমবার প্রকাশিত ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর। এর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যেই সুপারিশগুলো মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন