বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চরবাড়িয়ায় পতনের অপেক্ষায় সুরুজের দখল সাম্রাজ্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ৪:৫৭

শেয়ার করুনঃ
চরবাড়িয়ায় পতনের অপেক্ষায় সুরুজের দখল সাম্রাজ্য

বরিশালে গণপূর্তের জমি দখল করে একের পর এক টাকা বানানোর অসম সাম্রাজ্য গড়ে তুলেছেন চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন সুরুজ। আর ওই সাম্রাজ্যের বাজার মূল্য ১০০ কোটি টাকা ছাড়াবে বলে গণপূর্ত বিভাগ সূত্র জানিয়েছে। দীর্ঘদিন দখল সন্ত্রাসে মেতে থাকা সুরুজের দুর্নীতির সংবাদ ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। যার ধারাবাহিকতায় খুব শীঘ্রই অবৈধ সাম্রাজ্য গুড়িয়ে দেয়া হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আর এমনটা হলে পতনের অপেক্ষায় রয়েছে সুরুজের দখল সাম্রাজ্য।

এদিকে স্থানীয় সূত্র জানায়, গতকাল চেয়ারম্যান সুরুজ নিজেই তার লোকজন নিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিয়েছেন। স্থানীয়দের দাবী, চেয়ারম্যান সুরুজ ‘শাক দিয়ে মাছ ঢাকা’র চেষ্টা করছেন। যাতে কেঁচো খুড়তে গিয়ে সাপ না বের হয়। কেননা সরকারিভাবেই তার দখলে থাকা সম্পত্তি উদ্ধার হবে বলে শুনেছেন তারা। 

সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার তালতলী বাজার এলাকায় গণপূর্ত বিভাগের ৯ একর ১৪ শতাংশ জমি নামে-বেনামে দখল করে রেখেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন সুরুজ। এ জমির বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি বলে গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে। কয়েক বছর ধরে ধাপে ধাপে এ জমি দখলে নেন সুরুজ। দখল করার বিষয়টি চেয়ারম্যান সুরুজ অস্বীকার করলেও গণপূর্ত বিভাগ দখলদারদের যে তালিকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে, সেখানে সুরুজ এবং তাঁর ভাইসহ আওয়ামী লীগের অন্তত ১৫ নেতার নাম রয়েছে, যদিও তাঁদের মধ্যে বেশির ভাগই ভাড়াটিয়া।

আরও

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

নাম প্রকাশ না করার শর্তে গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের জমিতে বালু ভরাট করে গরুর হাট ও অস্থায়ী বাজার বসানো, তিনটি পুকুর দখল করে মাছ চাষ, অস্থায়ী দুই শতাধিক দোকান তুলে ব্যবসা পরিচালনার সব কিছুই নির্বাহী প্রকৌশলী জানতেন। স্থায়ী স্থাপনা ও মাছ বাজার করার সময়ও নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছিল; কিন্তু তিনি নীরব ছিলেন। পরে জানতে পেরেছি তাঁকে ম্যানেজ করেই সব কিছু হচ্ছে। এ কর্মকর্তা বলেন, তালতলী বাজার এলাকায় বর্তমানে প্রতি শতাংশ জমি ১১-১২ লাখ টাকায় বেচাকেনা হয়। সেই হিসাবে গণপূর্তের বেদখল হয়ে যাওয়া জমির দাম ১০০ কোটি টাকার বেশি। অবশ্য বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দখল হয়ে যাওয়া জমির সীমানা নির্ধারণে গণপূর্ত বিভাগ সরেজমিনে লোক পাঠিয়েছিল বলে জানিয়েছেন। কিন্তু স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তা হয়নি। এখন জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের সহায়তা না পেলে ওই সম্পত্তি দখলমুক্ত করা সম্ভব নয়। তবে জেলা প্রশাসন সূত্র বলছে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে এরকম কোনো চিঠি দেওয়া হয়নি। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদর উপজেলার চরবাড়িয়া মৌজার ৪১ নম্বর জেএলের ৩ নম্বর খতিয়ানের (দাগ নম্বর ১৭৭, ১৭৮, ১৮১, ২৪৪, ২৪৫ ও ২৪৬) গণপূর্ত বিভাগের ৯ একর ১৫ শতাংশ জমিই বেদখল হয়ে গেছে। আগের জরিপে গণপূর্ত বিভাগের নামে পুরো জমিটিই রেকর্ড হয়েছিল। কিন্তু নতুন জরিপে এক একর ১ শতাংশ জমি বেহাত হয়ে গেছে।

জানা গেছে, গণপূর্তের এ ৯ একর ১৫ শতাংশ জমিই নামে-বেনামে চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহাতাব হোসেন সুরুজের দখলে রয়েছে। এর মধ্যে পাঁচ একরই সরাসরি তাঁর দখলে আছে। সেখানে তিনি মাছ বাজার, মার্কেট ও বালুর খলা করে ভাড়া দিয়েছেন এবং নিজেও ব্যবসা করছেন। বাজার লাগোয়া তিন একর জমির ওপর বিশাল একটি পুকুর ছিল, যার দুই একরই ভরাট করে ফেলা হয়েছে। ভরাট করা জমির চারপাশে ৩০০-এর বেশি দোকান রয়েছে। এগুলোও ইউপি চেয়ারম্যান সুরুজ, তাঁর স্বজন ও অনুসারীদের দখলে। এরপর তালতলী ওভারব্রিজের নিচের পুরনো রাস্তার দুই পাশে দুই একর জমির ওপর শতাধিক দোকান তোলা হয়েছে। ওই সব দোকানের পেছনে অন্তত ১০টি বালুর খলা রয়েছে, যার সবই ভাড়া দেওয়া। চেয়ারম্যানের ভাই ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম কবিরের দখলে রয়েছে প্রায় দুই একর জমি। যেখানে তিনি দোকান তৈরি করে ভাড়া দিয়েছেন এবং তিনটি বালুর খলা করে নিজে একটি চালাচ্ছেন ও অন্য দুটি ভাড়া দিয়েছেন। এ ছাড়া গণপূর্তের তিনটি পুকুরের আড়াই একর সম্পত্তি ৫ নম্বর ওয়ার্ড সদস্য ফিরোজ গাজীর দখলে। যদিও তাঁর দাবি, এগুলো তিনি ইজারা নিয়েছেন।

সূত্রে আরো জানা গেছে, বছরখানেক আগে বাজার সংলগ্ন (তালতলী সেতুর পাশে) গণপূর্ত বিভাগের এক একর জমি ভরাট করেন সুরুজ। এরপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কাছ থেকে সাড়ে আট লাখ টাকা বরাদ্দ এনে সেখানে একটি মাছ বাজার বানানোর কাজ শুরু করেন। এ নিয়ে একটি স্থানীয় দৈনিকে সংবাদও ছাপা হয়। এরপর কাজ বন্ধ রাখা হয় ছয় মাস। কিন্তু পরে দুই বিভাগকেই ম্যানেজ করে দুই মাস আগে কাজটি শেষ করা হয়। বাজারের প্রায় ৫০টি দোকান থেকে তিনি ভাড়া তোলেন। নাম প্রকাশ না করার শর্তে তালতলী বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, সব জমিই তাঁদের (চেয়ারম্যান ও তাঁর স্বজন) দখলে। গণপূর্ত বিভাগ ভাড়াটিয়াদেরও দখলদার হিসেবে তালিকাভুক্ত করেছে। এ কারণে তাদের তালিকায় দখলদারের সংখ্যা ৫২। ব্যবসায়ীরা জানান, গণপূর্ত বিভাগ সরেজমিনে এলে ভাড়াটিয়াদের দখলদার হিসেবে দেখানো হয়। চেয়ারম্যানের কাছ থেকেই গণপূর্ত বিভাগ তালিকা নেয়। 

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

অনুসন্ধানে জানা যায়, চরবাড়িয়া ইউনিয়নের মোঃ আজিজ হাওলাদারের ছেলে মাহাতাব হোসেন সুরুজ’র দখলে শতাধিক দোকানপাট, গণপূর্ত বিভাগের ৪টি পুকুর, তিনটি বালুর ঘাট, একটি মাছ ক্রয়/বিক্রয়ের শেড নিয়ন্ত্রণ করেন তিনি। এছাড়া সরকারি জমিতে চেয়ারম্যান সুরুজের আত্মীয় স্বজনের নামে ১৫/২০টি দোকানঘর রয়েছে বলে জানা যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অনুসন্ধানে আরো জানা গেছে, মাছের বাজার থেকে দৈনিক ২৪ হাজার টাকা, তিনটি বালির খলা থেকে মাসিক ২৪ হাজার টাকা, রাস্তার দুপাশে থাকা দেড়শ দোকান থেকে প্রতিমাসে দেড় লাখ টাকা, শায়েস্তাবাদ যাওয়ার পথে রাস্তার দুইপাশে ৪টি পুকুর নিজে দখলে নিয়ে মাছ চাষ করে লাখ লাখ টাকা উপার্জন করতেন চেয়ারম্যান সুরুজ। যাতে অবৈধভাবে বছরে কোটি কোটি টাকা আয় করতেন তিনি। এছাড়া প্রতি বছর ইলিশ নিষেধাজ্ঞা মৌসুমে প্রতি জেলেকে ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও তিনি বালতি দিয়ে ১৫/১৬ কেজি চাল দিয়ে থাকেন। অনুসন্ধানে আরো জানা গেছে, সরকারি জমিতে ১০টি স্টল নির্মাণ করে প্রায় আড়াই লাখ টাকা অগ্রীম নিয়েছেন চেয়ারম্যান সুরুজ। এভাবেই তিনি কোটিপতি বনে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার চেয়ারম্যান সুরুজ সরকারিভাবে উচ্ছেদ অভিযান ঠেকাতে কৌশলে নিজেই কিছু স্থাপনা উচ্ছেদ করেছেন। যা অনেকটা ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো। তবে সরকারিভাবে উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। তিনি বলেন, উচ্ছেদ অভিযান একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা অব্যাহত থাকবে।

অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ‘র মুঠোফোনে (নম্বর ০১৭১২ .... ২৯) একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় গিয়ে তিনি আকস্মিকভাবে পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রাতে বিষয়টি নিশ্চিত করে। পরিদর্শনকালে মন্ত্রী ছাপাখানায় প্রস্তুত বইয়ের কাগজ, বাঁধাই ও ছাপার